Antarctica: তাপপ্রবাহের জেরে মাত্র ৯ দিনে গলে গেল আন্টার্কটিকার ২০% বরফ!

প্রকাশ্যে এল বিশ্ব উষ্ণায়নের (Global Warming) আরও এক জ্বলন্ত উদাহরণ। চলতি মাসের শুরুর দিকে তীব্র তাপপ্রবাহে (Heat Wave) গলদঘর্ম অবস্থা হয় আন্টার্কটিকার উত্তরে। NASA-র তরফ থেকে পাঠানো সেই ছবিও পাঠানো হয়েছে। আর সেই ছবিতে দেখা গিয়েছে, মাত্র ৯ দিনে আন্টার্কটিকার বরফ (Snow) গলে গিয়েছে প্রায় ২০%।

Antarctica: তাপপ্রবাহের জেরে মাত্র ৯ দিনে গলে গেল আন্টার্কটিকার ২০% বরফ!
তাপপ্রবাহের জেরে মাত্র ৯ দিনে গলে গেল আন্টার্কটিকার ২০% বরফ(Photo: Wikimedia Commons)

প্রকাশ্যে এল বিশ্ব উষ্ণায়নের (Global Warming) আরও এক জ্বলন্ত উদাহরণ। চলতি মাসের শুরুর দিকে তীব্র তাপপ্রবাহে (Heat Wave) গলদঘর্ম অবস্থা হয় আন্টার্কটিকার উত্তরে। NASA-র তরফ থেকে পাঠানো সেই ছবিও পাঠানো হয়েছে। আর সেই ছবিতে দেখা গিয়েছে, মাত্র ৯ দিনে আন্টার্কটিকার বরফ (Snow) গলে গিয়েছে প্রায় ২০%।

NASA-র তরফ থেকে পাঠানো ছবিতে দেখা গিয়েছে, দ্বীপপুঞ্জের যে জায়গাগুলি বরফের কারণে কোনও সময়েই দেখা যায় না, তা ৯ দিনের তাপপ্রবাহের কারণে উন্মুক্ত হয়ে গিয়েছে। গরমের প্রভাবও পড়েছে যথেষ্ট। নাসার আর্থ অবজারভেটরি জানিয়েছে, মাত্র এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যেই ইগল আইল্যান্ডের চূড়ার চার ইঞ্চি বরফের আস্তরণ গলে যায়। ম্যাসাচুসেটসের নিকোলস কলেজের জিওলজিস্ট মৌরী পেলটো অবজারভেটরিকে জানিয়েছেন, 'আন্টার্কটিকায় এত তাড়াতাড়ি গলে যাওয়া পুকুর (Pond) কখনও এর আগে দেখিনি। এভাবে বরফ গলে যাওয়ার দৃশ্য আলাস্কা ও গ্রিনল্যান্ডে দেখা গেলেও তা কখনও হয়নি আন্টার্কটিকায়।' বরফ দলে বেরিয়ে এসেছে টলটলে জলের আস্তরণ। চলতি মাসের শুরুর দিকে রেকর্ড উষ্ণতম দিনের সাক্ষী হয় আন্টার্কটিকা। তাপমাত্রা পৌঁছে যায় ৬৪.৯ ডিগ্রি ফারেনহাইটে। ওই দিন একই তাপমাত্রা ছিল লস এঞ্জেলেসেও।আরও পড়ুন: Coronavirus Outbreak In Italy: করোনার থাবায় কাঁপছে ইতালি, বন্ধ ফ্যাশন উইক অপেরা ফুটবল ম্যাচ

সিএনএন-এর খবর অনুযায়ী পরিবেশ বিজ্ঞানী জেভিয়ার ফেটউইসের মতে, এই গ্রীষ্মে সমুদ্রের জলস্তর (Sea Level) বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে এই তাপপ্রবাহ। দীর্ঘ সময় ধরে গরমের কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশ্বের শীতলতম স্থানে কখনও এমন ঘটনা ঘটতে দেখা যায়নি।

(The above story first appeared on LatestLY on Feb 25, 2020 02:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).