China says US flew high-altitude balloons over its airspace: ১০ বারের বেশি আকাশসীমাও লঙ্ঘন করেছে আমেরিকা, পাল্টা তোপ চীনের

এবার চীনের তরফ থেকেও দাবি উঠল আকাশসীমা লঙ্ঘন করার

New Year 2023 in China (Photo Credits: File Image)

স্পাই বেলুন ইস্যুতে এবার আমেরিকাকে পাল্টা দিল চীন। এক দু বার নয় অন্তত ১০ বার বিনা অনুমতিতে চীনের আকাশ সীমা লঙ্ঘন করেছে আমেরিকা।২০২২ এর শুরুতেই নাকি এইধরনের ঘটনা ঘটেছে বলে তোপ দেগেছেন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়্যাং ওয়েবিন।

তিনি জানিয়েছেন, গত বছর থেকে ইউএসের হাই অ্যালটিটিউডে ওড়া বেলুনগুলি ১০ বারেরও বেশি চীনের আকাশসীমা লঙ্ঘন করেছে।

বেজিংয়ে প্রেস বিবৃতি দেওয়ার সময় এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে এমনটাই জানান তিনি।তবে বেলুন সমন্ধে বললেও সেই বেলুন গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করা হয়েছিল কিনা তা স্পষ্ট করে বলেননি তিনি।

যদিও এই বিবৃতির পরে আমেরিকার প্রতিরক্ষা দফতরের তরফে কোন বিবৃতি দেওয়া হয়নি।

চীনের এই ধরনের মন্তব্য যে সম্প্রতি আমেরিকার অভিযোগের ভিত্তিতে সে বিষয়ে কোন সন্দেহ নেই। সম্প্রতি আমেরিকার আকাশসীমা লঙ্ঘন করে স্পাই বেলুন পাঠানোর অভিযোগ তোলে আমেরিকা।আঙ্গুল তোলে চীনের ওপর।স্পাই বেলুনকে কেন্দ্র করে বাক বিতন্ডার মধ্যেই চীনের সফর বাতিল করেন স্টেস্ট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন।

তবে শুধু বেলুনই নয় কিছুদিনের ব্যবধানে আমেরিকার আকাশসীমা লঙ্ঘন করায় বেশ কিছু অজানা বস্তুকে গুলি করে নামানো হয় মার্কিন সেনার তরফে।

যদিও শেষ তিনটি অজানা বস্তু গুলি করে নামানো নিয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেছেন ওয়াং।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement