China: যুদ্ধ যুদ্ধ আবহে সামরিক খাতে বাজেট বাড়াল চিন

ভারতের মাটি দখলের চেষ্টা চলছে। আমেরিকার সঙ্গে ঠান্ডা যুদ্ধ চলছে। ইউক্রেনকে শেষ করা দেওয়ার ব্রত নিয়ে যুদ্ধে নামা রাশিয়ার সঙ্গ দেওয়ায় ইউরোপিয়ান ইউনিয়নের রোষানলে পড়ছে।

Photo Credits: ANI

বেজিং, ৫ মার্চ: ভারতের মাটি দখলের ছক কষা চলছে। আকাশে নজরদারি বেলুন কাণ্ডের পর আমেরিকার সঙ্গে ঠান্ডা যুদ্ধ তুঙ্গে উঠেছে। ইউক্রেনকে শেষ করা দেওয়ার ব্রত নিয়ে যুদ্ধে নামা রাশিয়ার সঙ্গ দেওয়ায় ইউরোপিয়ান ইউনিয়নের রোষানলে পড়ছে। অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে। এমন সময়ে প্রতিরক্ষা খাতে বাজেট বাড়িয়ে দিল চিন। প্রতিরক্ষা ক্ষেত্রে চিনের বাজেট বেড়ে হল ৭.২ শতাংশ। টানা আট বছর চিনে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ল। দুনিয়া জুড়ে চলা যুদ্ধ যুদ্ধ আবহে সামরিক খাতে বাজেট বাড়িয়ে চিন বড় বার্তা দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

যদিও ড্রাগনের দেশে এ বছর মাত্র ০.১ শতাংশ বাজেট বরাদ্দ বাড়ল প্রতিরক্ষা ক্ষেত্রে। চিন এখন আমেরিকার পর সামরিক ক্ষেত্রে খরচ করা দ্বিতীয় সবচেয়ে বড় দেশ। ২০২৩ সালে চিন প্রতিরক্ষা ক্ষেত্রে বরদ্দ করল ২২৪ বিলিয়ন মার্কিন ডলার।

দেখুন টুইট

বিশ্বের সবচেয়ে বড় সামরিক পদাতিক সেনা, নৌ সেনা থাকা চিন এবার বায়ুসেনার শক্তিতে বড় কিছু করতে চলেছে বলে খবর।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement