Centers for Disease Control and Prevention Alert: চিনে মশা-বাহিত চিকুনগুনিয়া ভাইরাসের প্রাদুর্ভাব, বিশ্বজুড়ে ভ্রমণার্থীদের জন্য সতর্কতা জারি করল সিডিসি
চিনের গুয়াংডং প্রদেশে মশা-বাহিত চিকুনগুনিয়া ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভ্রমণার্থীদের জন্য সতর্কতা জারি করল সিডিসি (Centers for Disease Control and Prevention) । ঘোষিত সতর্কতাটি একটি লেভেল ২ সতর্কতা যার অর্থ এখন থেকে চিনে যেতে গেলে ভ্রমণকারীদের "বর্ধিত সতর্কতা অবলম্বন" করতে হবে।
চিনে ছড়িয়ে পড়া এই চিকুনগুনিয়া ভাইরাসের প্রাদুর্ভাবের প্রধান কারণ হলো এডিস মশা, যা দিনের বেলায় কামড়ায় এবং চিকুনগুনিয়া ছাড়াও ডেঙ্গু ও জিকা ভাইরাসের মতো রোগ ছড়ায়।
ভ্রমণার্থীদের জন্য সতর্কতা জারি করল সিডিসি
ভ্রমণার্থীদের জন্য সিডিসি-র সতর্কতাঃ-
- মশার কামড় থেকে রক্ষা পেতে শা তাড়ানোর স্প্রে ব্যবহার করা, লম্বা হাতা শার্ট ও প্যান্ট পরা এবং শীতাতপ নিয়ন্ত্রিত বা জাল লাগানো জানালা ও দরজা আছে এমন জায়গায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
- যারা প্রাদুর্ভাবপূর্ণ এলাকায় রয়েছেন বা যাবেন তাদের জন্য চিকুনগুনিয়া টিকা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
- গর্ভবতী মহিলাদের প্রভাবিত এলাকায় ভ্রমণ পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করা হয়েছে, কারণ এই ভাইরাস গর্ভস্থ শিশুর জন্য গুরুতর অসুস্থতার কারণ হতে পারে।
- ভ্রমণকালীন সময়ে বা পরে জ্বর, জয়েন্টে ব্যথা, মাথাব্যথা, পেশীর ব্যথা, জয়েন্ট ফোলা বা র্যাশের মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)