Brazil Election 2026 Results: প্রেসিডেন্ট নির্বাচনে লুলাকে টেক্কা দিলেন ট্রাম্পের পছন্দের বলসোনারো, তবে লড়াই গড়াল দ্বিতীয় রাউন্ডে
ব্রাজিলে ভোটের ফল বড় চমক। রবিবার সকাল থেকে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা যখন শুরু হলো, তখন থেকেই একের পর এক চমক। সাম্প্রতিক সব বুথফেরত সমীক্ষার হিসেব ও চার বছরের চেনা রাজনীতি এক লহমায় উল্টে গেল।
Brazil Election 2026 Results: ব্রাজিলে ভোটের ফল বড় চমক। রবিবার সকাল থেকে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা যখন শুরু হলো, তখন থেকেই একের পর এক চমক। সাম্প্রতিক সব বুথফেরত সমীক্ষার হিসেব ও চার বছরের চেনা রাজনীতি এক লহমায় উল্টে গেল। ২০২৬-এর ব্রাজিল রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম দফাতেই বড় সাফল্য পাওয়ার পথে লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশের ডানপন্থী শিবির। ২৭ বছরের কারাদণ্ডের শাস্তি পেয়ে জেলে থাকা ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারো-কে ফের ক্ষমতার বৃত্তে এগিয়ে দিল দেশবাসী। প্রসঙ্গত, ব্রাজিলের নির্বাচনে বলসোনারোর দিকে নিজের সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকেই বলসোনারোকে ব্রাজিলের ট্রাম্পও বলে থাকেন।
বলসোনারো-র দল পেয়েছে ৪৭ শতাংশ, লুলার দল ৪৫ শতাংশ
রবিবার, ৪ অক্টোবর ছিল ব্রাজিলের প্রথম দফার ভোট। গণনা শেষে দেখা গেল, সবাইকে টেক্কা দিয়ে এক নম্বরে উঠে এসেছেন ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বড় ছেলে, সেনেটর ফ্লাভিও বলসোনারো। প্রায় সব ভোট গোনা শেষে দেখা যাচ্ছে, লিবারেল পার্টির প্রার্থী বলসোনারো পেয়েছেন মোট বৈধ ভোটের প্রায় ৪৭.১ শতাংশ, অর্থাৎ প্রায় সাড়ে পাঁচ কোটি ভোট। অন্যদিকে, দেশের বর্তমান প্রেসিডেন্ট তথা ওয়ার্কার্স পার্টির ৮০ বছরের পোড় খাওয়া নেতা লুই ইনাসিও লুলা দ্য সিলভা পেয়েছেন ৪৫ শতাংশের কাছাকাছি ভোট (প্রায় পাঁচ কোটি ৪০ লক্ষ)। নিয়ম অনুযায়ী, প্রথম দফাতেই জিতে গদিতে বসতে গেলে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হতো। যেহেতু দুই প্রার্থীর কেউই সেই সংখ্যা ছুঁতে পারেননি, তাই লড়াই গড়াল দ্বিতীয় দফায়। আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার মুখোমুখি লড়াইয়েই ঠিক হবে লাতিন আমেরিকার সবচেয়ে বড় এই দেশের রাশ কার হাতে থাকবে।
দেখুন ভোটের ফল
১৫ কোটি ৮০ লক্ষেরও বেশি ভোটারের এই দেশে রবিবার শুধু প্রেসিডেন্ট নির্বাচনই ছিল না, সঙ্গে চলেছে গভর্নর, সেনেটর ও পার্লামেন্ট সদস্য বেছে নেওয়ার ভোটও। দক্ষিণ ও মধ্য ব্রাজিলের রাজ্যগুলিতে ভোট গোনা দ্রুত হওয়ায় শুরুতেই বেশ কিছুটা এগিয়ে যান ফ্লাভিও। একসময় তো মনে হচ্ছিল তিনি ৫০ শতাংশের গণ্ডিও পার করে যাবেন। তবে বেলার দিকে উত্তর-পূর্ব ব্রাজিলের (যা বরাবরই লুলার শক্ত ঘাঁটি) ভোট গোনা শুরু হতে ব্যবধান কিছুটা কমে। তবুও শেষ পর্যন্ত লুলার থেকে প্রায় ২০-৩০ লক্ষ ভোটে এগিয়ে থাকেন ফ্লাভিও-ই।
২৭ বছরের জেল খাটছেন বলসোনারো
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সমীক্ষাগুলোর মুখের ওপর জবাব দিয়ে ফ্লাভিওর এই এগিয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা তাঁর বাবার সমর্থক এবং ডানপন্থী ভোট ব্যাঙ্ক এক জায়গায় আসার। উল্লেখ্য, ২০২২ সালের ভোট ভেস্তে দেওয়ার চক্রান্ত করার দায়ে এখন ২৭ বছরের জেল খাটছেন প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারো। কিন্তু জেল থেকেই ছেলের পাশে দাঁড়িয়েছেন তিনি। সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাদের ঘনিষ্ঠতাকেও প্রচারের মূল হাতিয়ার করেছিলেন ফ্লাভিও। ফলের ইঙ্গিত স্পষ্ট হতেই ফ্লাভিওর দাবি, "ব্রাজিলের মানুষ লুলার দলের জমানা শেষ করতে তৈরি।" অন্যদিকে, প্রথম দফার এই ফল মেনে নিয়েই লুলার দল জানিয়েছে, দ্বিতীয় দফার জন্য তারা জোরকদমে নামছে। আগামী তিন সপ্তাহে ফ্লাভিওর অতীত ও বিতর্কিত অবস্থানগুলোকে তুলে ধরে ভোট ফেরানোর নতুন ছক কষছেন লুলা।
প্রথম রাউন্ডে কে কত ভোট পেল, ২৫ অক্টোবর দ্বিতীয় দফার নির্বাচন
অন্য দলগুলোর প্রার্থীরা অবশ্য এই দুই হেভিওয়েটের ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছেন। তিন নম্বরে থাকা অগস্তো কুরি মাত্র ৩ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছেন, আর বাকিরা ১-২ শতাংশের বেশি এগোতেই পারেননি। প্রায় ২১ শতাংশ ভোটার ভোট দিতেই যাননি, আর বাতিল ভোটের পরিমাণ ছিল ৪-৫ শতাংশের মতো। শুধু প্রেসিডেন্ট পদেই নয়, অন্যান্য পদেও দারুণ ফল করেছে ডানপন্থীরা। এখন পুরো নজর ২৫ অক্টোবরের মহালড়াইয়ের দিকে—অন্যদের সমর্থনে থাকা ৮-১০ শতাংশ ভোট নিজেদের দিকে টেনে শেষ হাসি কে হাসে, সেটাই দেখার।