Bangladesh: বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পৃথক মন্ত্রক ও জাতীয় কমিশন গঠনের দাবি উঠল
বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু সম্প্রদায়ের (Minority Communities) জন্য পৃথক মন্ত্রক ও জাতীয় কমিশন (National Commission) গঠনের দাবি উঠল। বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় নেতারা বাংলাদেশ সরকারের কাছে এই দাবি জানিয়েছেন। শুক্রবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের (Bangladesh Hindu-Bouddha-Christian Oikya Parishad) দশম ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। সেখানেই বিভিন্ন ধর্মের নেতারা সরকারের কাছে এই দাবি জানান।
ঢাকা, ৮ জানুয়ারি: বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু সম্প্রদায়ের (Minority Communities) জন্য পৃথক মন্ত্রক ও জাতীয় কমিশন (National Commission) গঠনের দাবি উঠল। বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় নেতারা বাংলাদেশ সরকারের কাছে এই দাবি জানিয়েছেন। শুক্রবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের (Bangladesh Hindu-Bouddha-Christian Oikya Parishad) দশম ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। সেখানেই বিভিন্ন ধর্মের নেতারা সরকারের কাছে এই দাবি জানান।
প্রখ্যাত লেখক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী লন্ডন থেকে অনুষ্ঠানে যোগদান করেন। সংখ্যালঘু নেতারা অন্য দাবির পাশাপাশি সমতলে বসবাসকারী আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন গঠনেরও দাবিও জানান। তাঁরা বলেন, সরকারকে ওই সম্প্রদায়ের মানুষকে রক্ষা করতে এবং তাদের প্রতি বৈষম্য বন্ধ করতে আলাদা আইন প্রণয়ন করতে হবে। আরও পড়ুন: Afghanistan: আফগানিস্তানের পাশে ভারত, পাঠানো হল ওষুধসহ চিকিৎসা সামগ্রী
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লিগের বিপ্লব বড়ুয়া বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করেছেন।" তবে, পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, "বর্তমান বাংলাদেশে বিভিন্ন ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়ের মানুষের মঙ্গল নিশ্চিত করা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।" প্রবীণ বাম মনস্ক রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য বলেন, "বর্তমানে দেশের মানবাধিকারের পরিস্থিতি উদ্বেগজনক, সমানতা এখনও প্রতিষ্ঠিত হয়নি।"
জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও সংখ্যালঘুদের অধিকারের জন্য আওয়াজ তুলতে হবে। বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, একদিকে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে কাজ করছে। আগামীদিনে উন্নত দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষাও রয়েছে দেশের। তবে জনগণের সমঅধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সমস্যা রয়েছে বলে তিনি জানান।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)