Bangladesh: বাংলাদেশে মারধর, নিপরাধ পথচারী, বাইকাদের পেটাচ্ছেন অটো রিক্সা চালকরা, ভাইরাল ভিডিয়ো

শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরসেখান ক্ষমতা গ্রহণ করেন মহম্মদ ইউনুস। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রধান হয়ে বসতেই সেখানে একের পর এক ঘটনা উঠে আসতে শুরু করে। এমনকী সে দেশে বসবাসকারী হিন্দু-সহ সংখ্যালঘু মানুষের উপরও চলছে ভয়াবহ অত্যচার।

Bangladesh Unrest (Photo Credit: X/Screengrab)

ঢাকা, ২১ এপ্রিল: বাংলাদেশে (Bangladesh) এবার দেখা গেল অন্যরকম ছবি। যেখানে প্রকাশ্য রাস্তায়  প্রতিবাদ শুরু করেন অটো রিক্সা চালকরা। ঢাকার বনানীতে ব্যাটারি চালিত অটো রিক্সা চালকরা বিক্ষোভ, প্রতবাদ শুরু করেন। শুধু তাই নয়, প্রতিবাদের মাঝে ওই ব্যাটারি চালিত অটো রিক্সা চালকরা বাইকার এবং পথচারীদের মারধর শুরু করেন। হাতে লাঠি নিয়ে মারধর করা হয় বহু বাইকারকে। সেই সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে চলা মানুষজনকেও মারধর করা হয়।

আরও পড়ুন: Taslima Nasreen: দেশটা তো আসলে জামাতেরা চালাচ্ছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মন্তব্য তসলিমা নাসরিনের

দেখুন বনানীর গন্ডগোলের ছবি...

 

রিপোর্টে প্রকাশ, বনানীর বিলাসবহুল সোসাইটি গুলশানের তরফে ঘোষণা করা হয়, ওই এলাকায় কোনও অটো রিক্সা চলবে না। অটো রিক্সা চলাচল  বন্ধ করার জেরেই সেখানে শুরু হয় বিক্ষোভ। এরপরই অটো রিক্সা চালকরা ওই এলাকা দিয়ে হেঁটে যাওয়া পথচারী এবং বাইকারদের আক্রমণ করেন। এমনকী ওই ঘটনার ছবি তুলতে গেলেও করা হয় মারধর। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

শেখ হাসিনা বাংলাদেশ (Sheikh Hasina) ছাড়ার পরসেখান ক্ষমতা গ্রহণ করেন মহম্মদ ইউনুস। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রধান হয়ে বসতেই সেখানে একের পর এক ঘটনা উঠে আসতে শুরু করে। এমনকী সে দেশে বসবাসকারী হিন্দু-সহ সংখ্যালঘু মানুষের উপরও চলছে ভয়াবহ অত্যচার। যা নিয়ে দিল্লির তরফে একাধিকবার প্রতিবাদ করা হয়। যদিও তাতে কান দেয়নি বাংলাদেশ সরকার। ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্রমাগত খারাপ হতে শুরু করে।

এসবের মাঝেই বাংলাদেশে যে কোনও ঘটনার জেরেই  বিভিন্ন সময় উত্তেজনা ছড়াতে শুরু করে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement