Indian American Student Killed: হায়দরাবাদের তরুণী খুন হলেন আমেরিকায়, সিসিটিভি ফুটেজ দেখে খুনিকে হাজতে পুড়ল পুলিস

ভারতীয় বংশোদ্ভ‌ূত এক তরুণীকে নৃশংসভাবে খুন করা হল আমেরিকায় (America)। ১৯ বছরের ওই তরুণীর উপর প্রথমে যৌন অত্যাচার (Sextual Harrasment) চালিয়ে তারপর তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে জানা গিয়েছে পুলিস সূত্রে। ঘটনার জল গড়াতেই সিসিটিভি ফুটেজ (CCTV Footage) দেখে খুনিকে চিহ্নিত করে গ্রেফতার করেছে পুলিস (Police)।

Indian American Student Killed: হায়দরাবাদের তরুণী খুন হলেন আমেরিকায়, সিসিটিভি ফুটেজ দেখে খুনিকে হাজতে পুড়ল পুলিস
প্রতীকী ছবি

ওয়াশিংটন, ২৬ নভেম্বর: ভারতীয় বংশোদ্ভ‌ূত এক তরুণীকে নৃশংসভাবে খুন করা হল আমেরিকায় (America)। ১৯ বছরের ওই তরুণীর উপর প্রথমে যৌন অত্যাচার (Sextual Harrasment) চালিয়ে তারপর তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে জানা গিয়েছে পুলিস সূত্রে। ঘটনার জল গড়াতেই সিসিটিভি ফুটেজ (CCTV Footage) দেখে খুনিকে চিহ্নিত করে গ্রেফতার করেছে পুলিস (Police)।

মৃত ওই তরুণীর নাম রুথ জর্জ (Ruth George) বলে জানা গিয়েছে। হায়দরাবাদের (Hyderabad) ওই তরুণী পরিবারের সঙ্গে থাকতেন আমেরিকায়। ইউনিভার্সিটি অফ ইলিনয়ে পড়াশুনো করতেন। গত শনিবার ইউনিভার্সিটি ক্যাম্পাসের গ্যারাজে তাঁর নিজের গাড়ির ব্যাকসিটের উপর তাঁর মৃতদেহ উদ্ধার হয়। তরুণীর সঙ্গে ফোন যোগাযোগ করতে না পেরেই তাঁর পরিবার পুলিসের দ্বারস্থ হয়। পুলিস তদন্ত শুরু করতেই উদ্ধার হয় মৃতদেহ। ২৬ বছরের ডোনাল্ড থারমান ওই তরুণীকে ধর্ষণ করার পর খুন করেছে বলে তদন্তে নেমে জানতে পেরেছে পুলিস। জেরার মুখে সে নিজের অপরাধ স্বীকার করে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বেশ কিছুক্ষণ ধরেই মেয়েটির পিছু নিচ্ছিল ডোনাল্ড। আরও পড়ুন: Pope Francis Anti-Nuclear Message: নাগাসাকির মাটিতে দাঁড়িয়েই পরমাণু নিরস্ত্রীকরণের বার্তা দিলেন পোপ ফ্রান্সিস

রবিবার শিকাগোর মেট্রো স্টেশন (Chicago Metro Station) থেকে অভিযুক্ত ডোনাল্ড থুরম্যানকে গ্রেফতার করে পুলিস।

(The above story first appeared on LatestLY on Nov 26, 2019 02:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).