Lata Mangeshkar Passes Away: সোমবার অর্ধদিবস ছুটি, ১৫ দিন ধরে রাজ্যে বাজবে লতা মঙ্গেশকরের গান
সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) প্রয়াণে সোমবার রাজ্যে অর্ধদিবস ছুটি (Half-Holiday) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সুর সম্রাজ্ঞীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সোমবার বেলা ২টোর পর সরকারি দফতর ছুটি হয়ে যাবে। এছাড়াও রাজ্যে ১৫ দিন ধরে বাজবে লতা মঙ্গেশকরের গাওয়া গান (Song)। কেন্দ্রীয় সরকারও রবি ও সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।এই দু’দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
কলকাতা, ৬ ফেব্রুয়ারি: সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) প্রয়াণে সোমবার রাজ্যে অর্ধদিবস ছুটি (Half-Holiday) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সুর সম্রাজ্ঞীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সোমবার বেলা ২টোর পর সরকারি দফতর ছুটি হয়ে যাবে। এছাড়াও রাজ্যে ১৫ দিন ধরে বাজবে লতা মঙ্গেশকরের গাওয়া গান (Song)। কেন্দ্রীয় সরকারও রবি ও সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।এই দু’দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
রবিবার সকাল ৮টা ১২ মিনিটে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী-সহ অসংখ্য বিশিষ্ট মানুষ। আরও পড়ুন: Lata Mangeshkar: লতা মঙ্গেশকরের প্রয়াণে দু দিনের রাষ্ট্রীয় শোক, শেষকৃত্য সন্ধ্যা সাড়ে ৬টায় শিবাজি পার্কে
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে জারি করা মুখ্যমন্ত্রী শোকবার্তায় লেখা হয়, ‘কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে আমি গভীরতম শোক প্রকাশ করছি। তিনি আজ মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে আমরা রিক্ত হলাম। সুরসম্রাজ্ঞী ও অনন্য প্রতিভাময়ী সর্বজনশ্রদ্ধেয় লতা মঙ্গেশকর দীর্ঘ আট দশক ধরে কণ্ঠের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। হিন্দি, মারাঠি, বাংলা সহ ছত্রিশটিরও বেশি ভারতীয় ও বিদেশি ভাষায় তাঁর গাওয়া অগণিত ক্লাসিকাল,গজল, ভজন, আধুনিক ও সিনেমার গান আজও সমান জনপ্রিয়। বাংলার সঙ্গীতজগতের সঙ্গে তাঁর গভীর যোগ ছিল। আমাদের নক্ষত্রদের সাধনা ও তাঁর প্রতিভা পরস্পরকে সমৃদ্ধ ও অভিষিক্ত করেছিল ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কার, লিজিয়ন অফ অনার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস' অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড সহ অজস্র পুরস্কার ও সম্মানে তিনি ভূষিত হয়েছেন। তাঁর প্রয়াণে সঙ্গীতজগতের অপূরণীয় ক্ষতি হল। আমি লতা মঙ্গেশকরের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
(The above story first appeared on LatestLY on Feb 06, 2022 01:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

