West Bengal Madhyamik Results 2020: আগামিকাল সকাল ১০ টা ৩০ মিনিটে অনলাইনে মাধ্যমিকের ফলপ্রকাশ পাবে, কীভাবে দেখবেন জানুন বিস্তারিত

আগামীকাল মাধ্যমিকের ফলপ্রকাশ (West Bengal Madhyamik Results 2020)। সকাল ১০ টা ৩০ মিনিটে অনলাইনে ফলপ্রকাশ পাবে। মঙ্গলবার নবান্নে আলাপন ব্যানার্জির ফোনে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। তিনি বলেন, মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। পড়ুয়াদের হাতে মার্কশিট দেওয়া হবে না। মার্কশিট নিতে আসতে হবে অভিভাবকদের। ১৭ তারিখ সম্ভবত উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিকে, কালই সিবিএসই-র দশমের ফলপ্রকাশের কথা জানান মানবসম্পদ উন্নয়নমমন্ত্রী।

Representational Image | (Photo Credits: pixabay)

কলকাতা, ১৪ জুলাই: আগামিকাল মাধ্যমিকের ফলপ্রকাশ (West Bengal Madhyamik Results 2020)। সকাল ১০ টা ৩০ মিনিটে অনলাইনে ফলপ্রকাশ পাবে। মঙ্গলবার নবান্নে আলাপন ব্যানার্জির ফোনে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। তিনি বলেন, মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। পড়ুয়াদের হাতে মার্কশিট দেওয়া হবে না। মার্কশিট নিতে আসতে হবে অভিভাবকদের। ১৭ তারিখ সম্ভবত উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিকে, কালই সিবিএসই-র দশমের ফলপ্রকাশের কথা জানান মানবসম্পদ উন্নয়নমমন্ত্রী।

পরীক্ষার ফলাফল দেখতে-

http://wbbse.org/, http:/wbresults.nic.in, www.exametc.com, abpananda.abplive.in, www.indiaresults.com, www.anandabazar.comwww.telegraphindia.com ইত্যাদিতে ক্লিক করুন। সেখানে গিয়ে ফলাফল জানতে পারেন। এছাড়াও, এসএমএস করেও ফলাফল দেখতে পারেন। তার জন্য WB10<space>Roll Number লিখে পাঠিয়ে দিন 5676750 নম্বরে। আরও পড়ুন, আগামিকাল CBSE দশম শ্রেণির ফলপ্রকাশ, কীভাবে দেখবেন জানুন বিস্তারিত

এছাড়াও www.exametc.com-ও পরীক্ষার ফল দেখতে পারেন। এছাড়াও ছাত্রছাত্রীরা গুগল প্লে স্টোর থেকে Madhyamik Results 2020 অ্যাপটি ডাউনলোড করতে পারেন।

এরপর অ্যাডমিট কার্ডে থাকা রোল নম্বর, স্কুল নম্বর, সেন্টার নম্বর, অ্যাডমিট কার্ড আইডি ইত্যাদি দিতে হবে। তারপরই দেখা যাবে নম্বর। মাধ্যমিকের ফল প্রকাশের আগে প্রত্যেকটি স্কুল ভালো করে সংক্রমণমুক্ত করা হবে। স্কুল স্যানিটাইজ না করলে মার্কশিট পাঠানো হবে না বলেও জানিয়েছে পর্ষদ। ফলপ্রকাশের দিন কেবলমাত্র কে কত নম্বর পেয়েছে, তা ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে জানতে পারবে। পরে মার্কশিট অভিভাবকদের দেওয়া হবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement