Howrah Shocker: মাকে কুপিয়ে আত্মঘাতী হল ছেলে, হাওড়ার ঘটনায় চাঞ্চল্য

মাকে ধারাল অস্ত্র দিয়ে কোপালো ছেলে। এরপর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল। ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) বালি নিশ্চিন্দা থানা এলাকার শান্তিনগরে। গুরুতর জখম মহিলাকে বেলুড় হাসপাতালে (Belur Hospital) ভর্তি করা হয়েছে। ছেলের নাম তারক পাল। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ।

Howrah Shocker: মাকে কুপিয়ে আত্মঘাতী হল ছেলে, হাওড়ার ঘটনায় চাঞ্চল্য
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

হাওড়া, ৩০ অক্টোবর: মাকে ধারাল অস্ত্র দিয়ে কোপালো ছেলে। এরপর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল। ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) বালি নিশ্চিন্দা থানা এলাকার শান্তিনগরে। গুরুতর জখম মহিলাকে বেলুড় হাসপাতালে (Belur Hospital) ভর্তি করা হয়েছে। ছেলের নাম তারক পাল। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ।

এবিপি আনন্দর খবর অনুযায়ী, পরিবার সূত্রে খবর বড় ছেলে তারকের সেই ভাবে কোনও রোজগার ছিল না। প্রতিদিনই মদ্যপান করে বাড়ি ফিরত সে। পাশাপাশি, মায়ের কুসংস্কার নিয়েও আপত্তি ছিল তার। এ নিয়ে মা-ছেলের বিবাদ লেগেই ছিল। অভিযোগ, গতকাল রাতে বচসা চলাকালীন রাগের বশে মাকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে তারক। মহিলার চিৎকারে প্রতিবেশীরা বেরিয়ে আসেন। এরপর রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে বেলুড় হাসপাতালে নিয়ে যান। এরপর তারক গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বলে দাবি পরিবারের।আরও পড়ুন: Coronavirus Cases In India: শুক্রবার ভারতের মোট করোনা সংক্রামিত প্রায় ৮১ লাখের কোঠায়, মৃত্যু মিছিলে শামিল ১,২১,০৯০

পুলিশের অনুমান, পারিবারিক বিবাদ থেকেই এই ঘটনা ঘটেছে। তারকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

(The above story first appeared on LatestLY on Oct 30, 2020 01:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).