Narayan Debnath Hospitalised: অসুস্থ নারায়ণ দেবনাথ, ভর্তি হাসপাতালে
অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ(Narayan Debnath)।হাসপাতাল সূত্রের খবর, ৯৮ বছরের কার্টুন শিল্পীকে রক্ত দেওয়া হচ্ছে। তাঁর শ্বাস প্রশ্বাসের সমস্যাও রয়েছে।
কলকাতা, ১৩ জানুয়ারি: অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ(Narayan Debnath)।হাসপাতাল সূত্রের খবর, ৯৮ বছরের কার্টুন শিল্পীকে রক্ত দেওয়া হচ্ছে। তাঁর শ্বাস প্রশ্বাসের সমস্যাও রয়েছে। গত ২৪ ডিসেম্বর আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সেদিন হাওড়ার শিবপুরের বাড়ি থেকে তাঁকো দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে হাসপাতালেই রয়েছেন তিনি।আজ বিকেলে তাঁকে দেখতে হাসপাতালে আসার কথা সমবায় মন্ত্রী অরূপ রায়ের। সঙ্গী হতে পারেন স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা। আরও পড়ুন- Viral Video: করোনা আক্রান্ত ৮ থেকে ৮০-কে ধাতব বাক্সের নিভৃতবাসে পাঠাচ্ছে চিন, ভিডিও ভাইরাল
প্রসঙ্গত উল্লেখ্য, কার্টুন শিল্পীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে রাজ্যসরকার। গতবার তিনি যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, তখনই রাজ্যের তরফে শিল্পীর পরিবারকে একথা জানানো হয়েছিল। এবারেও সেই নিয়মের ব্যাত্যয় ঘটবে না। সেই সময় নবতীপর শিল্পীর চিকিৎসার জন্য তারি মেডিক্যাল টিম এবারও তাঁকে দেখছেন। এখন শিল্পীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
(The above story first appeared on LatestLY on Jan 13, 2022 03:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

