Murshidabad: গায়ে থুতু ফেলার প্রতিবাদ করায় মহিলা কান ছিঁড়ে নিল প্রতিবেশী যুবক, তদন্তে পুলিশ

গায়ে থুতু ফেলাকে কেন্দ্র করে চরম অশান্তি ফারাক্কায়। কার্যত প্রতিবাদ করায় মহিলার কান ছিঁড়ে নিল এক যুবক।

Representative Image

গায়ে থুতু ফেলাকে কেন্দ্র করে চরম অশান্তি ফারাক্কায় (Farakka)। কার্যত প্রতিবাদ করায় মহিলার কান ছিঁড়ে নিল এক যুবক। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বাহাদুরপুর পঞ্চায়েতের একটি গ্রামে। আহত মহিলাকে তড়িঘড়ি তাঁর স্বামী ও গ্রামের বাসিন্দারা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। এবং হামলাকারী যুবকের নামে পুলিশে অভিযোগও জানানো হয়েছে। যদিও ঘটনার পর থেকে সে নিখোঁজ রয়েছে বলেই জানা গিয়েছে। ফলে তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। এদিন নিজের ঘরে বসেই বিড়ি বাঁধছিলেন ওই মহিলা। সেই সময় এক যুবক এসে জানলা দিয়ে তাঁর ঘরে থুতু ফেলে। আর সেটি লাগে ওই মহিলার গায়ে। বাইরে বেরিয়ে এসে সে প্রতিবাদ করায় তাঁর সঙ্গে প্রতিবেশী যুবকের বচসা বাধে। এরপর তাঁকে মারধর করে নিজের বাড়িতে নিয়ে যায়। অভিযোগ, সেখানেই রাগের বসে নির্যাতিতার কান কেটে ফেলে ওই যুবক। যন্ত্রণায় চিৎকার করে উঠলে বাকি প্রতিবেশীরা ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে।

যদিও অন্যদিকে ওই যুবক ঘটনাস্থল ছেড়ে পালায়। মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে কানদুটিতে সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। আপাতত নির্যাতিতা ওই হাসপাতালেই চিকিৎসাধীন। এদিকে তাঁর বয়ানের ভিত্তিতে পুলিশ ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement