CM Mamata Banerjee: রাজ্যে ডাক্তারি পড়ার আসন বেড়ে হল চার হাজার, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
ডাক্তারি পড়ার আসন বাড়িয়ে চার হাজার করল রাজ্য সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন। তিনি জানান, পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০০ আসন নতুন করে শুরু হচ্ছে। পাশাপাশি প্রথম পুরুলিয়া মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়ানো শুরু হচ্ছে। তা ছাড়া পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বেসরকারি গৌরী দেবী মেডিক্যাল কলেজে ১৫০টি আসন বৃদ্ধি পেয়েছে।
কলকাতা, ২০ অক্টোবর: ডাক্তারি পড়ার আসন বাড়িয়ে চার হাজার করল রাজ্য সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন। তিনি জানান, পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০০ আসন নতুন করে শুরু হচ্ছে। পাশাপাশি প্রথম পুরুলিয়া মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়ানো শুরু হচ্ছে। তা ছাড়া পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বেসরকারি গৌরী দেবী মেডিক্যাল কলেজে ১৫০টি আসন বৃদ্ধি পেয়েছে।
মুখ্যমন্ত্রী এদিন টুইট করে বলেন,"আমি এটি ঘোষণা করে গর্বিত যে আমাদের রাজ্যে আরও চার হাজার আসন বাড়ানো হল। পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০০ আসন নতুন করে শুরু করা হচ্ছে। পাশাপাশি এই প্রথম পুরুলিয়া মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়ানো শুরু হচ্ছে। তা ছাড়া পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বেসরকারি গৌরী দেবী মেডিক্যাল কলেজে ১৫০টি আসন বৃদ্ধি পেয়েছে।" আরও পড়ুন, ‘কাগজ দেখানোর আগে দরজা দেখিয়ে দেব', সিএএ-বার্তায় জেপি নাড্ডাকে হুঁশিয়ারি মহুয়া মৈত্রর
কেন্দ্রের কাছে রাজ্যের তরফে এই মর্মে আবেদনও করা হয়েছিল। উল্লেখ্য, গত বছর রাজ্যর স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় ঘোষণা করেছিলেন রাজ্যে ডাক্তারি পড়ার আসন বাড়ানোর কথা।
(The above story first appeared on LatestLY on Oct 20, 2020 08:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

