Kolkata Murder: মানিকতলার হাডকো ফুটব্রিজে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Death, Representational Image (Photo Credit: File Photo)

কলকাতার মানিকতলা থানা এলাকার হাডকো ফুট ওভারব্রিজে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার সকালে ওই ওভারব্রিজ থেকে এক যুবকের দেহ ঝুলতে দেখেন স্থানীয়েরা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম সঞ্জয় মিত্র (৩৫)। তাঁর বাড়ি উল্টোডাঙায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উল্টোডাঙা মেন রেড এবং সিআইটি রোড মোড়ের উপর থাকা হাডকো ফুট ওভারব্রিজের লোহার কাঠামো থেকে ঝুলছিল ওই যুবকের দেহ। গলায় বাঁধা ছিল নাইলনের দড়ি। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দীর্ঘদিন ধরে কোনও কাজকর্ম ছিল না সঞ্জয়ের। ৭ বছর আগে তাঁর স্ত্রী দুই শিশুসন্তানকে নিয়ে বাড়ি ছাড়েন। তারপর থেকে সঞ্জয় ভেঙে পড়ে। ইতিমধ্যেই পুলিশের তরফে ওই যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কী ভাবে ওই যুবকের মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে।

সঞ্জয়ের ভাই জানিয়েছেন, হাওড়ার কোনও এক জায়গায় থাকত শুনেছিলাম। বাড়ির কারও সঙ্গে যোগাযোগ রাখতেন না সঞ্জয়। পুলিশ সূত্রে খবর, নেপথ্যে থাকতে পারে অভাব ও সম্পর্কের টানাপোড়েন। সত্যিই কি অবসাদেই চরম সিদ্ধান্ত? নাকি নেপথ্যে লুকিয়ে অন্য রহস্য? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement