Sheikh Hasina: ইউনূসের অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্র! হাসিনা-সহ ১১ জনের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির আর্জি নিয়ে ইন্টারপোলের দারস্ত বাংলাদেশ পুলিশ

ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ তাঁর দলের ১১ জনের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির আর্জি জানানো হয়েছে।

Sheikh Hasina: ইউনূসের অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্র! হাসিনা-সহ ১১ জনের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির আর্জি নিয়ে ইন্টারপোলের দারস্ত বাংলাদেশ পুলিশ
Sheikh Hasina (Photo Credits: X)

ঢাকা, ২০ এপ্রিলঃ ‘গণ অভ্যুত্থানে'র জেরে বাংলাদেশের গদি ফেলে দেশ ছেড়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। ক্ষমতা গড়েছে মহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে নতুন সরকারের এক বছর পূর্ণ হওয়ার সময় এগিয়ে আসছে। এরই মধ্যে মুজিবকন্যার বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে ‘রেড কর্নার নোটিস’ জারির আর্জি জানাল বাংলাদেশ পুলিশ। তালিকায় হাসিনা-সহ রয়েছে আওয়ামি লিগের আরও ১১ জন সদস্যের নাম।

ইউনূসের (Muhammad Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ তাঁর দলের ১১ জনের বিরুদ্ধে রেড কর্নার নোটিস (Red Corner Notice Against Sheikh Hasina) জারির আর্জি জানানো হয়েছে। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর তরফে এই আর্জি করা হয়েছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের (Interpol) কাছে। বাংলাদেশ সূত্রে খবর, একাধিক বিষয় নিয়ে তদন্তে তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে। তার ভিত্তিতেই রেড কর্নার নোটিসের আবেদন করা হয়েছে।

গত বছর ৫ অগাস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা (Sheikh Hasina)। ভারতে এসে গা ঢাকা দিয়েছেন মুজিবকন্যা। নয়াদিল্লির গোপন ডেরায় ভারতের কূটনৈতিক আশ্রয়ে আপাতত তিনি রয়েছেন। শেখ হাসিনা সহ তাঁর আওয়ামি লিগের অনেক নেতা মন্ত্রীর বিরুদ্ধেই খুন-সহ বহু মামলা চলছে। হাসিনাকে দেশে ফেরানোর জন্যে নয়া দিল্লির উপর নানাভাবে চাপ দিয়েছে ইউনূস সরকার। কিন্তু লাভ হয়নি। এবার সরাসরি প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির আবেদন জানাল বাংলাদেশ পুলিশ।

কোন ব্যক্তি নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে গা ঢাকা দিলে তাঁর বিরুদ্ধে 'রেড কর্নার নোটিস' জারি করার ক্ষমতা রয়েছে ইন্টারপোলের হাতে। ভিন দেশে গিয়ে লুকিয়ে থাকা অভিযুক্তকে খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনতে সাহায্য করে এই ইন্টারপোল। এর আগে গত নভেম্বরে হাসিনার বিরুদ্ধে পুলিশকে ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিস জারির পরামর্শ দিয়েছিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সময় আর্জি না জানালেও এইবার খাতায় কমলে হাসিনার বিরুদ্ধে ‘রেড কর্নার নোটিস’ জারির আবেদন নিয়ে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের দারস্ত হয়েছে বাংলাদেশ পুলিশ।

(The above story first appeared on LatestLY on Apr 20, 2025 02:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).