Dilip Ghosh Wedding: 'ঠোঁটকাটা' দিলীপের 'বোল্ডনেসই' তাঁর পছন্দ, বিয়ের আগে জানালেন বিজেপি নেতার হবু স্ত্রী রিঙকু
দিলীপ ঘোষ সৎ, নির্ভীক একজন মানুষ। যিনি ঠোঁটকাটা হিসেবেও পরিচিত। আর সেই কাররণেই তাঁর দিলীপ ঘোষকে তাঁর ভাল লেগেছিল। প্রায় সব মানুষের যেমন দিলীপ ঘোষকে পছন্দ হয়, তাঁরও হয়েছিল। তাঁর কপালে ছিল তাই দিলীপ ঘোষ তাঁকে পছন্দ করেছেন বলে বিয়ের আগে অকপট সুর শোনা যায় রিঙকু মজুমদারের গলায়।
কলকাতা, ১৮ এপ্রিল: আর কিছুক্ষণের মধ্যে রিঙ্কু মজুমদারের সঙ্গে বিয়ের পিঁড়িত বসবেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ৬০ পেরিয়ে তবেই এবার বিয়ে করার সিদ্ধান্ত নেন দিলীপ ঘোষ। বিজেপি নেতা দিলীপ ঘোষ যখন প্রাতঃভ্রমণে বেরোতেন, সেই সময়ই তাঁর সঙ্গে বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদারের (Rinku Majumdar) পরিচয় হয়। সেই থেকে তাঁদের মধ্যে পরিচয় থাকলেও সম্পর্ক বেশি দূর এগোয়নি। তবে ধীরে ধীরে তিনি দিলীপ ঘোষকে পছন্দ শুরু করেন। তবে প্রথমে বলতে পারেননি। পরে তিনিই দিলীপ ঘোষকে (Dilip Ghosh Wedding) বিয়ের প্রস্তাব দেন বলে জানান রিঙ্কু মজুমদার।
দিলীপ ঘোষ সৎ, নির্ভীক একজন মানুষ। যিনি ঠোঁটকাটা হিসেবেও পরিচিত। আর সেই কাররণেই তাঁর দিলীপ ঘোষকে তাঁর ভাল লেগেছিল। প্রায় সব মানুষের যেমন দিলীপ ঘোষকে পছন্দ হয়, তাঁরও হয়েছিল। তাঁর কপালে ছিল তাই দিলীপ ঘোষ তাঁকে পছন্দ করেছেন বলে বিয়ের আগে অকপট সুর শোনা যায় রিঙকু মজুমদারের গলায়।
এসবের পাশাপাশি দিলীপ ঘোষের মায়ের সঙ্গে তাঁর দেখা হয়েছে। মায়ের সঙ্গে কথা বলে তাঁর ভাল লাগা, মন্দ লাগা জানার চেষ্টা করেছেন। দিলীপ ঘোষ যখন কাজের জন্য বাইরে থাকতেন, সেই সময় অনেকদিন তাঁর মায়ের সঙ্গে রিঙ্কু মজুমদার দেখা করেছেন বলেও জানান। তবে দিলীপ ঘোষ যাতে কখনও বিড়ম্বনায় না পড়েন, সেদিকে যেমন এতদিন খেয়াল রেখেছেন, আগামী দিনেও রাখবেন। তিনি দিলীপ ঘোষকে সম্মান করেন। তাই তাঁর সম্মান যাতে অক্ষুন্ন থাকে, সেই চেষ্টা করবেন বলেও জানান রিঙ্কু মজুমদার।
প্রসঙ্গত রিঙ্কু মজুমদার বিবাহ বিচ্ছিন্না। তাঁর এক সন্তানও রয়েছেন।