Dilip Ghosh-Rinku Majumdar Wedding: দিলীপ ঘোষকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, পৌঁছল ফুল, উপহার, চলছে রিঙকুর সাজগোজও

দিলীপ ঘোষের বিয়ে বিকেলে হলেও, সকালে তাঁকে শুভেচ্ছা জানানন সুকান্ত মজুমদাররা। শুক্র সকালে দিলীপ ঘোষের বাসভবনে পৌঁছে যান বিজেপি নেতারা। বাসভবনেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে শুভেচ্ছা জানান তাঁর সহকর্মীরা।

Dilip Ghosh-Rinku Majumdar Wedding: দিলীপ ঘোষকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, পৌঁছল ফুল, উপহার, চলছে রিঙকুর সাজগোজও
Mamata Banerjee, Dilip Ghosh (Photo Credit: Fcaebook)

কলকাতা, ১৮ এপ্রিল: শুক্রবার বিকেলে বিয়ে দিলীপ ঘোষের (Dilip Ghosh)। শুক্র বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার (BJP Leader Rinku Majumdar) আইনি বিয়ে সারবেন। দক্ষিণ কলকাতার বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে ইতিমধ্যেই রাজ্যে জোর চর্চা শুরু হয়েছে। এবার দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায় একযোগে দিলীপ ঘোষকে (Dilip Ghosh Wedding) শুভেচ্ছা জানান।

আরও পড়ুন: Dilip Ghosh-Rinku Majumdar Wedding: শুক্র বিকেলে বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ-রিঙ্কু মজুমদার, কোন কোন বিজেপি নেতা থাকছেন অনুষ্ঠানে দেখুন

দিলীপ ঘোষের বিয়ে বিকেলে হলেও, সকালে তাঁকে শুভেচ্ছা জানানন সুকান্ত মজুমদাররা। শুক্র সকালে দিলীপ ঘোষের  বাসভবনে পৌঁছে যান বিজেপি নেতারা। বাসভবনেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে শুভেচ্ছা জানান তাঁর সহকর্মীরা।

দিলীপ ঘোষের বাড়িতে সুকান্ত মজুমদাররা...

প্রসঙ্গত ইতিমধ্যেই দিলীপ ঘোষের হবু স্ত্রী রিঙ্কু মজুমদার সাজগোজ শুরু করে দিয়েছেন। আইনিভাবে বিয়ে হলেও, বিয়ের জন্য যেমন হবু বরের পছন্দ মত শাড়ি কিনেছেন, তেমনি সুন্দরভাবে সেজেও নিচ্ছেন রিঙ্কু মজুমদার।

(The above story first appeared on LatestLY on Apr 18, 2025 03:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).