Dilip Ghosh-Rinku Majumdar Wedding: শুক্র বিকেলে বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ-রিঙ্কু মজুমদার, কোন কোন বিজেপি নেতা থাকছেন অনুষ্ঠানে দেখুন

বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ দিলীপ ঘোষের বিয়ের খবর প্রকাশ করেন। যা হু হু করে ছড়িয়ে পড়ে। কুণাল ঘোষের ট্যুইটের পর দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানান দেবাংশুও। সবকিছু মিলিয়ে দিলীপ ঘোষ শুক্র বিকেলে আইনি বিয়ে সারার আগেই সমাজের বিভিন্ন প্রান্তের মানুষ তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

Dilip Ghosh-Rinku Majumdar Wedding: শুক্র বিকেলে বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ-রিঙ্কু মজুমদার, কোন কোন বিজেপি নেতা থাকছেন অনুষ্ঠানে দেখুন
Dilip Ghosh Wedding (Photo Credit: Facebook)

কলকাতা, ১৮ এপ্রিল: বিয়ে করছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শুক্রবার বিকেলে রিঙ্কু মজুমদারের (Rinku Majumdar) সঙ্গে আইনি বিয়ে সারবেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি। একেবারে ছিমছামভাবে হবে দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের বিয়ে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বিয়েতে দলের একাধিক মুখ হাজির হতে পারেন বলে খবর। অমিত মালব্য থেকে সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, সুনীল বনশলরা দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের বিয়েতে হাজির হবেন বলে খবর। আমন্ত্রিতদের তালিকায় বিজেপির এই প্রথম সারির নেতারা থাকছেন বলে জানা যাচ্ছে। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিলীপ-রিঙ্কুর বিয়েতে হাজির হচ্ছেন  কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন: Dilip Ghosh- Rinku Majumdar Wedding: কে এই রিঙ্কু মজুমদার যাঁকে বিয়ে করছেন দিলীপ ঘোষ, জেনে নিন

বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ দিলীপ ঘোষের বিয়ের খবর প্রকাশ করেন। যা হু হু করে ছড়িয়ে পড়ে। কুণাল ঘোষের ট্যুইটের পর দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানান দেবাংশুও। সবকিছু মিলিয়ে দিলীপ ঘোষ শুক্র বিকেলে আইনি বিয়ে সারার আগেই সমাজের বিভিন্ন প্রান্তের মানুষ তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

জানা যায়, দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের পরিচয় ২০২১ সালে। সেই থেকে পরিচয় থাকলেও তা বন্ধুত্বের বেশি কিছু ছিল না। অবশেষে সম্প্রতি বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার এবং দিলীপ ঘোষ বিয়ের (Dilip Ghosh-Rinku Majumdar Wedding) সিদ্ধান্ত নেন। আইনিভাবে বিয়ে সারবেন তাঁরা। বিয়েতে কোনও বহর থাকবে না। একেবারে ঘরোয়াভাবে বিজেপি নেতাদের হাজিরায় দিলীপ এবং রিঙ্কু বিয়ে সারবেন বলে জানা যাচ্ছে।

(The above story first appeared on LatestLY on Apr 18, 2025 12:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).