Dilip Ghosh- Rinku Majumdar Wedding: কে এই রিঙ্কু মজুমদার যাঁকে বিয়ে করছেন দিলীপ ঘোষ, জেনে নিন
প্রত্যেকদিন সল্টলেকে প্রাতঃভ্রমণ করেন দিলীপ ঘোষ। যে সময় বিজেপি নেতাকে পেলে অনেক সংবাদমাধ্যমই তাঁকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করে। সেই প্রাতঃভ্রমণ করতে গিয়েই রিঙ্কু মজুমদারের সঙ্গে দিলীপ ঘোষের পরিচয় বলে জানা যায়।
কলকাতা, ১৭ এপ্রিল: বিয়ে করছেন দিলীপ ঘোষ ( Dilip Ghosh Wedding)। বৃহস্পতিবার সন্ধ্যায় এমনই খবর মেলে কুণাল ঘোষের ট্যুইট থেকে। যা নিয়ে ধোঁয়াশা ছড়ালে অবশেষে কুণাল ঘোষ বিষয়টি খোলসা করেন। জানান, বিয়ে করছেন দিলীপ ঘোষ। জানা যায়, দক্ষিণ কলকাতার বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে দিলীপ ঘোষ গাঁটছড়া বাঁধছেন। শুক্রবারই দিলীপ এবং রিঙ্কু (Rinku Majumdar) আইনি বিয়ে সারবেন বলে জানা যায়। যা নিয়ে শুরু হয়ে যায় জোর চর্চা।
আরও পড়ুন: Dilip Ghosh Wedding: বিয়ে করছেন দিলীপ ঘোষ, শুক্রেই সম্পন্ন হবে মঙ্গল অনুষ্ঠান
দিলীপ ঘোষ যাঁকে বিয়ে করছেন, সেই রিঙ্কু মজুমার কে?
প্রত্যেকদিন সল্টলেকে প্রাতঃভ্রমণ করেন দিলীপ ঘোষ। যে সময় বিজেপি নেতাকে পেলে অনেক সংবাদমাধ্যমই তাঁকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করে। সেই প্রাতঃভ্রমণ করতে গিয়েই রিঙ্কু মজুমদারের সঙ্গে দিলীপ ঘোষের পরিচয় বলে জানা যায়।
প্রথমে বিয়েতে রাজ হননি দিলীপ ঘোষ। পরে মায়ের কথাতেই বিজেপি নেতা বিয়ে করার সিদ্ধান্ত নেন বলে জানা যায়।
রিঙ্কু মজুমদার বিবাহ বিচ্ছিন্না বলে জানা যাচ্ছে। বিজেপি নেত্রীর এক ছেলে রয়েছেন। তিনি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত বলে জানা যাচ্ছে।
জানা যায়, বিয়ের সিদ্ধান্ত হালফিলে নিলেও, রিঙ্কু মজুমদারকে প্রায় ৪ বছর ধরে চিনতেন দিলীপ ঘোষ। একই রাজনৈতিক মতাদর্শ হওয়ায় তাঁদের যেমন পরিচয় ছিল, তেমনি কথাও হত। সেই আলাপ, পরিচয় থেকেই অবশেষে রিঙ্কু মজুমদার এবং দিলীপ ঘোষ বিয়ের সিদ্ধান্ত নেন।
(The above story first appeared on LatestLY on Apr 17, 2025 08:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

