Sandip Ghosh: সন্দীপ ঘোষের ভাগ্যে কী রয়েছে? আগামী ৭ দিনের মধ্যে নিম্ন আদালতে বিচারপর্ব শুরু করার নির্দেশ দিল হাইকোর্ট

আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তবে গত সেপ্টেম্বর মাসে গ্রেফতার হওয়ার পর থেকে এই মামলা নিয়ে সেভাবে বিচারপ্রক্রিয়া শুরু হয়নি।

Sandip Ghosh (Photo Credits: X)

আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। তবে গত সেপ্টেম্বর মাসে গ্রেফতার হওয়ার পর থেকে এই মামলা নিয়ে সেভাবে বিচারপ্রক্রিয়া শুরু হয়নি। তবে আরজি করে ধর্ষণ মামলার বিচারপ্রক্রিয়া শিয়ালদহ কোর্টে সম্পন্ন হওয়ার পর এবার দুর্নীতি মামালা নিয়ে নিম্ন আদালতকে বিচারপর্ব শুরু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জানা যাচ্ছে, আগামী ৭ দিনের মধ্যে শুরু হবে বিচারপ্রক্রিয়া। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নিম্ন আদালতকে দ্রুত বিচার শেষ করার নির্দেশ দিয়েছে। হাইকোর্টের এদিন সিবিআই জানিয়েছে যে, গত সোমবারই ট্রায়াল শুরু অনুমতি দেওয়া হয়েছে।

আরজি করে দুর্নীতি মামলায় সিবিআইয়ের তদন্ত

প্রসঙ্গত, গত ২৩ অগাস্ট হাইকোর্টের নির্দেশে আরজিকর হাসপাতালে দুর্নীতি মামলার তদন্তভার নেয় সিবিআই। এরপর গত ২৯ নভেম্বর চার্জশিট গঠন করা হয়। এমনকী  সুপ্রিম কোর্টও এই মামলায় শিলমোহর দিয়েছিল। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষকে এই মামলা সংক্রান্ত রিপোর্ট মুখবন্ধ খামে জবাব দেয় সিবিআই।

আরজি করে আর্থিক দুর্নীতি মামলা

আরজি করের ডেপুটি সুপার আখতার আলি হাসপাতালের দুর্নীতি নিয়ে আদালতে মামলা দায়ে করের করেছিলেনে। এই মামলায় সন্দীপ ধোষ ছাড়াও আশিষ পাণ্ডে, বিপ্লব সিং, সুমন হাজরা ও আফসার আলির নামও রয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement