Amit Shah: অনুপ্রবেশ বন্ধ হলে তবেই শান্তি ফিরবে বাংলায়, পেট্রাপোল থেকে বার্তা অমিত শাহের

বাংলায় অনুপ্রবেশ ইস্যু নিয়ে ফের সুর চড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার উত্তর ২৪ পরগনায় পেট্রাপোল বর্ডারে মৈত্রী দ্বার ও টার্মিনাল বিল্ডিং উদ্বোধন করতে যান তিনি।

Amit Shah (Photo Credit: ANI/X)

বাংলায় অনুপ্রবেশ ইস্যু নিয়ে ফের সুর চড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রবিবার উত্তর ২৪ পরগনায় পেট্রাপোল বর্ডারে মৈত্রী দ্বার ও টার্মিনাল বিল্ডিং উদ্বোধন করতে যান তিনি। সেখানেই ২০২৬-এর নির্বাচন প্রসঙ্গ তোলেন তিনি। সামনেই বাংলার ৬ জেলায় উপ নির্বাচন রয়েছে। ফলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এদিন রাজ্য সরকারকে দুর্নীতি ও অনুপ্রবেশ ইস্যু নিয়ে খোঁচা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাহ বলেন, "২৬-এ বিজেপি ক্ষমতায় সোনার বাংলা গড়ে তোলা হবে। কেন্দ্র সরকার যে কোনও প্রকারে এই অনুপ্রবেশ রুখবে বলে বার্তা দেন তিনি। বলেন, বাংলার বাসিন্দাদের বলছি ২০২৬-এ পরিবর্তন এনে বিজেপিকে ক্ষমতায় আনুন। আমাদের সরকার হলে অনুপ্রবেশ বন্ধ করেই শান্তির নিঃশ্বাস ফেলব"।

দুর্নীতি প্রসঙ্গেও রাজ্য সরকারকে কড়া বার্তা দেন স্বরাষ্টমন্ত্রী। তিনি দাবি করেন. "ইউপিএ যখন সরকারে ছিল তখন ২ লক্ষ ৯ হাজার কোটি টাকা দেওয়া হয়ছিল। কিন্তু আমরা ক্ষমতায় আসার পর ২০১৪-২৪ সাল পর্যন্ত লক্ষ ৭৪ হাজার কোটি টাকা দেওয়ার কাজ চলছে। তারপরেও কেন্দ্রের টাকা দুর্নীতির শিকার হচ্ছে। বিজেপি সরকার বাংলাকে যেভাবে অর্থনৈতিক ভাবে সাহায্য করেছে, ইউপিএ সরকার কোনওভাবেই সেই সাহায্য করেনি"।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement