Abhishek Banerjee: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য? দিলীপ ঘোষের বিরুদ্ধে কড়া নিন্দা অভিষেকের

দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কখনও নিজেকে বাংলার মেয়ে বলে দাবি করেন, আবার গোয়ায় গেলে গোয়ার মেয়ে বলে উল্লেখ করেন। এরপরই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করেন বলে অভিযোগ।

Abhishek Banerjee: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য? দিলীপ ঘোষের বিরুদ্ধে কড়া নিন্দা অভিষেকের
Dilip Ghosh, Abhishek Banerjee (Photo Credit: Instagram)

কলকাতা, ৬ জুলাই:  মুখ্যমন্ত্রীর (West Bengal CM) সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এমনই অভিযোগে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের  বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে হাজির হন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় কখনও নিজেকে বাংলার মেয়ে বলে দাবি করেন, আবার গোয়ায় গেলে গোয়ার মেয়ে বলে উল্লেখ করেন বলে মন্তব্য করেন দিলীপ। এরপরই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করেন বলে অভিযোগ।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে দিলীপ ঘোষের মন্তব্যের বিরুদ্ধে মুখ খুলে বিজেপির ভূমিকা নিন্দনীয় বলে মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:  Kaali: রাজনৈতিক বিতর্কের জের, ফের 'জয় মা কালী' বলে ট্য়ুইট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর

 

পাশাপাশি অভিষেক নিজের পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ট্যাগ করেন। সবকিছু মিলিয়ে মহুয়া মৈত্রর কালী বিতর্কের পর এবার দিলীপ ঘোষের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

(The above story first appeared on LatestLY on Jul 06, 2022 06:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).