Shramik Special Trains For West Bengal: রাজ্যের পরিযায়ীদের নিয়ে কাল রাজস্থানের আজমের ও কেরালা থেকে ছাড়বে ২টি বিশেষ ট্রেন, জানালেন মুখ্যমন্ত্রী

শেষ পর্যন্ত অন্য রাজ্যে আটকে পড়া পরিযায়ী (Migrant) শ্রমিকদের আনতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করল রেল (Indian Railway)। রাজস্থানের আজমের থেকে ও কেরালা থেকে আগামীকাল রওনা দেবে দুটি ট্রেন। জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। তিনি টুইটে লেখেন, "অন্যান্য রাজ্যে আটকা পড়া বাংলার নাগরিকদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমাদের প্রতিশ্রুতির অংশ হিসাবে আজমের (Ajmer) ও কেরালা (Kerala) থেকে দুটি বিশেষ ট্রেন আগামীকাল পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দেবে। আড়াই হাজারেরও বেশি পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, পড়ুয়া ও রোগী রাজ্যে ফিরবেন। প্রোটোকল অনুসারে প্রত্যেককে স্ক্রিনিং করা হবে।"

Shramik Special Trains For West Bengal: রাজ্যের পরিযায়ীদের নিয়ে কাল রাজস্থানের আজমের ও কেরালা থেকে ছাড়বে ২টি বিশেষ ট্রেন, জানালেন মুখ্যমন্ত্রী
ভারতীয় রেল Representational Image (Photo Credits: PTI)

কলকাতা, ৩ মে: শেষ পর্যন্ত অন্য রাজ্যে আটকে পড়া পরিযায়ী (Migrant) শ্রমিকদের আনতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করল রেল (Indian Railway)। রাজস্থানের আজমের থেকে ও কেরালা থেকে আগামীকাল রওনা দেবে দুটি ট্রেন। জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। তিনি টুইটে লেখেন, "অন্যান্য রাজ্যে আটকা পড়া বাংলার নাগরিকদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমাদের প্রতিশ্রুতির অংশ হিসাবে আজমের (Ajmer) ও কেরালা (Kerala) থেকে দুটি বিশেষ ট্রেন আগামীকাল পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দেবে। আড়াই হাজারেরও বেশি পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, পড়ুয়া ও রোগী রাজ্যে ফিরবেন। প্রোটোকল অনুসারে প্রত্যেককে স্ক্রিনিং করা হবে।"

জানা যাচ্ছে, আজমের থেকে ট্রেনটি রওনা দেবে আগামীকাল সকালে। ৫ তারিখ সেই ট্রেনটি আসানসাল হয়ে প্রথমে দুর্গাপুরে গিয়ে থামবে। পরে যাবে ডনকুনি। শেষে হাওড়া গিয়ে থামবে ট্রেন। মোট ১২০০ জন ট্রেনে সেই ট্রেনে চড়ে রাজ্যে ফিরবেন। আরও পড়ুন: Shramik Special Trains For Bengal: বাংলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে কাল আজমের থেকে ছাড়বে বিশেষ ট্রেন

আজ প্রথমে বিশেষ ট্রেন বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য চালানোর খবর জানিয়ে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখর (Jagdeep Dhankhar)। পরে রাজ্য সরকারের তরফে এই ট্রেনের বিষয়ে চিঠি লেখা হয় রাজস্থান সরকারকে। আজ রাজ্যপাল একটি টুইট করেন। তাতে লেখেন, "আমাদের রাজ্যের বাসিন্দাদের ফিরিয়ে আনার বিষয়ে গতকাল রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে আলোচনা হয়েছিল। ৫ মে আসানসোল হয়ে দুর্গাপুরে পৌঁছবে একটি ট্রেন। পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজস্থানের আজমের থেকে ছাড়বে বিশেষ ট্রেনটি।"

পরে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরিও (Adhir Ranjan Chowdhury) জানান, পশ্চিমবঙ্গ সরকার আপাতত মাত্র দুটি ট্রেন চেয়েছে। একটা আজমের শরিফ থেকে আর একটা কেরালা থেকে।

(The above story first appeared on LatestLY on May 03, 2020 08:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).