West Bengal: বাড়ল গরমের ছুটি, ২৬ জুন পর্যন্ত বন্ধ স্কুল

তীব্র গরমের জেরে সম্প্রতি রাজ্যে কয়েকজনের মৃত্যু হয়। এরপরই স্কুলগুলিতে গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যের সরকারি স্কুলগুলির পাশাপাশি সিবিএসই এবং আইসিএসসি বোর্ডগুলিও যাতে উপযুক্ত পদক্ষেপ করে, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে।

পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলিতে ফের বাড়ল গরমের ছুটি। আগামী ২৬ জুন পর্যন্ত স্কুলগুলিতে গরমের ছুটি বাড়ানো হচ্ছে বলে খবর। স্কুল শিক্ষা দফতরের তরফে এমন খবর জানানো হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলিতে ১৫ জুন পর্যন্ত গরমের ছুটি থাকবে বলে জানানো হয়। এবার তার মেয়াদ বাড়িয়ে ২৬ জুন করা হচ্ছে স্কুল শিক্ষা দফতরের তরফে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement