Dol Purnima 2021 Date And Timings: 'ওরে গৃহবাসী', দোল পূর্ণিমার দিন, তিথি একনজরে

শ্রীকৃষ্ণ রাধা এবং গোপীদের সঙ্গে আবির খেলায় মেতেছিলেন এই দিনে। দোল পূর্ণিমায় বাড়িতে রাধা-গোবিন্দের পুজো করেন অনেকে।

দখিন দুয়ার খুলে বসন্ত এসেছে। পলাশের রঙে রঙিন বাংলা। আজ শুভ দোল পূর্ণিমা। রঙের খেলায় মেতেছে আপামর বাঙালি। কৃষ্ণের আরাধনা আর রবীন্দ্রনাথের গানে গানে উদযাপিত হয় বাঙালির দোল উৎসব। স্থলে জলে বনতলে লেগেছে দোল। আবির, রঙে মাতোয়ারা সকলে। সারাদিন চলবে উৎসবমুখর বাঙালির রং খেলার উদযাপন। বসন্ত বেলায় শত শত হাসির সঙ্গে মিশবে একমুঠো আবির। বাঙালির আজ রঙিন হওয়ার পালা। উড়িশা এবং বাংলার ধর্মীয় উৎসব দোল। শ্রীকৃষ্ণ রাধা এবং গোপীদের সঙ্গে আবির খেলায় মেতেছিলেন এই দিনে। দোল পূর্ণিমায় বাড়িতে রাধা-গোবিন্দের পুজো করেন অনেকে। দোল পূর্ণিমার দিনক্ষণ এবং সময় জেনে নিন একনজরে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement