Youtube Back: মিটল সমস্যা, দীর্ঘ কয়েকঘণ্টা নেটদুনিয়া থেকে উধাও থাকার পর ফিরল ইউটিউব
ইউটিউব কাজ করছে না। বৃহস্পতিবার সকাল থেকে বিশ্বজুড়ে থাকা ইউটিউব ইউজাররা এই অভিযোগ করতে থাকেন। ইউজাররা এই জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপে অ্যাকসেস পাচ্ছেন না। বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় শোরগোল পড়ে যায়। বেশ কয়েকঘণ্টা অন্তরালে থাকার পর ইউটিউব নিজেদের সর্বশেষ আপডেট টুইট করে জানিয়েছে, “আমরা ফিরেছি, এই বিপত্তির জন্য আমরা দুঃখিত। সমস্ত ডিভাইস থেকেই আগের মতো ইউটিউব (Youtube Back) দেখা যাবে। সমস্যার সম্পূর্ণ সমাধান হয়েছে।
ওয়াশিংটন, ১২ নভেম্বর: ইউটিউব কাজ করছে না। বৃহস্পতিবার সকাল থেকে বিশ্বজুড়ে থাকা ইউটিউব ইউজাররা এই অভিযোগ করতে থাকেন। ইউজাররা এই জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপে অ্যাকসেস পাচ্ছেন না। বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় শোরগোল পড়ে যায়। বেশ কয়েকঘণ্টা অন্তরালে থাকার পর ইউটিউব নিজেদের সর্বশেষ আপডেট টুইট করে জানিয়েছে, “আমরা ফিরেছি, এই বিপত্তির জন্য আমরা দুঃখিত। সমস্ত ডিভাইস থেকেই আগের মতো ইউটিউব (Youtube Back) দেখা যাবে। সমস্যার সম্পূর্ণ সমাধান হয়েছে। এই গোটা প্রক্রিয়া চলাকালীন ইউজাররা ধৈর্য্য রাখায় ধন্যবাদও জানিয়েছে ইউটিউব সার্ভিসেস।” আগের টুইটে ইউটিউব জানিয়েছে, যে সমস্যা সম্পর্কে তারা ওয়াকিবহাল, সমাধানের চেষ্টাও চলছে তৎপরতার সঙ্গে। তবে তাতে কী, বিরক্তির শেষ সীমায় পৌঁছে ইউটিউব ইউজারদের অনেকেই #YoutubeDown টুইটারে গিয়ে রীতিমতো পোস্টও করেছেন। আরও পড়ুন-Soumitra Chatterjee Health Update: ট্র্যাকিওস্টোমি সফল, সৌমিত্রবাবুর জ্ঞান ফেরাতে বৃহস্পতিবার হবে প্লাজমাফেরেসিস
এই একই সমস্যা বেশ কয়েক মাস আগেও একবার ঘটেছিল। সে সময়য় ইউজাররা ভিডিও অ্যাকসেস পাচ্ছিলেন না। শুধু ইউটিউব অন করলেই বাফারিং হচ্ছিল। তবে আজকের সমস্যা নিয়ে কোনও বিশদ বিবরণ টুইটারে শেয়ার করেনি ইউটিউব সার্ভিসেস।