Rajnath Singh: পিকচার আভি ভি বাকি হ্যায়? পাকিস্তানে প্রত্যাঘাতের পর তিন সেনাকর্তার সঙ্গে বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী
তবে কি 'পিকচার আভি ভি বাকি?' দেশের বিভিন্ন মহলে ঘুরপাক খাচ্ছে প্রশ্ন।
নয়াদিল্লিঃ বুধরাতে পাকিস্তানে (Pakistan)হামলা। পহেলগাঁও জঙ্গিহানার (Pahalgam Terror Attack) যোগ্য জবাব দিয়ে পাকিস্তানের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। আর এরপর ফের বৈঠকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। তবে কি 'পিকচার আভি ভি বাকি?' দেশের বিভিন্ন মহলে ঘুরপাক খাচ্ছে প্রশ্ন। সূত্রের খবর, 'অপারেশন সিঁদুর শেষ হতেই ভারতের তিন সেনা কর্তার সঙ্গে যোগাযোগ করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh)। যদিও সেনা কর্তারদের সঙ্গে কী কথা হয়েছে তা সামনে আসেনি। তবে মনে করা হচ্ছে, পাকিস্তানে ভারতের প্রত্যাঘাত ও কৌশল নিয়েই সেনাপ্রধানদের সঙ্গে আলোচনা হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর।
প্রত্যাঘাতের পরই সেনাকর্তাদের সঙ্গে বৈঠকে রাজনাথ সিং
বুধবার সকাল ১০ টায় অপারেশন সিঁদুর নিয়ে একটি বিস্তারিত প্রেস বিজ্ঞপ্তি পেশ করা কথা বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক তরফে। বুধ রাতে পাকিস্তানে হামলার পর কেন্দ্রীয় সরকারের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। শুধুমাত্র জানানো হয়, পাকিস্তান ও পাক অধ্যুষিত কাশ্মীরের জঙ্গিঘাঁটি লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ চালিয়েছে ভারত। এই অভিযান সম্পর্কিত যাবতীয় বিস্তারিত তথ্য কেন্দ্রীয় মন্ত্রকের তরফে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে বলে জানা গিয়েছে। বুধে ক্যাবিনেট বৈঠকে বসতে পারেন মোদী, এমনটাই সূত্রের খবর। যদিও এই বিষয়ে কেন্দ্রের তরফে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে যখন ফুঁসছে গোটা দেশ, তখন বুধবার মধ্যারাতে পাকিস্তানকে আক্রমণ ভারতীয় সেনার। মোট ৯ টি জায়গায় হামলা চালাল ভারত। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল একাধিক জঙ্গিঘাঁটি। এই ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত ৩৩।
পাকিস্তানে প্রত্যাঘাতের পর তিন সেনাকর্তার সঙ্গে বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী
Defence Minister Rajnath Singh speaks to Army, Air Force and Navy chiefs following Operation Sindoor
Read @ANI Story | https://t.co/Ni5rGXLlJT #OperationSindoor #RajnathSingh #India pic.twitter.com/Tlq6wMiZBF
— ANI Digital (@ani_digital) May 7, 2025
(The above story first appeared on LatestLY on May 07, 2025 09:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

