BAN vs ZIM 2nd Test: তাইজুলের জাদুতে জিম্বাবোয়ে ৯ উইকেটে ২২৭, ১৭ রানের মধ্যে পড়ল শেষ ৫ উইকেট

জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম দিনে নজর কাড়লেন বাংলাদেশের (Bangladesh) স্পিনাররা। দিনের শেষে জিম্বাবোয়ের স্কোর ৯ উইকেটে ২২৭।

Mominul Haque (Photo Credit: @BDCricTime/ X)

Taijul Islam, BAN vs ZIM: চট্টগ্রামে (Chattogram Test) জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম দিনে নজর কাড়লেন বাংলাদেশের (Bangladesh) স্পিনাররা। দিনের শেষে জিম্বাবোয়ের স্কোর ৯ উইকেটে ২২৭।বাংলাদেশের স্পিনার তাইজলু ইসলাম ৬০ রান দিয়ে নিলেন ৫ উইকেট, নঈম হাসান ৪২ রান দিয়ে নিলেন ২টি উইকেট, তবে মেহেদি হাসান মিরিজা কোনও উইকেট পাননি। জিম্বাবোয়ের তারকা ব্যাটার সিন উইলিয়ামস ৬৭ রানের দুরন্ত ইনিংস খেললেন। পাশাপাশি নিক ওয়েলচ দারুণ খেলে করলেন ৫৪ রান।

১-০ এগিয়ে থেকে সিরিজের দ্বিতীয় তথা টেস্টে খেলতে নেমে প্রথম দিনের শুরুটা ভালই করেছিলেন জিম্বাবোয়ের ব্যাটররা। একটা সময় জিম্বাবোয়ের স্কোর ছিল ২ উইকেটে ১৬২ রান। তখন মনে হচ্ছিল বড় রান করতে পারে জিম্বাবোয়ে। কিন্তু তৃতীয় উইকেটে নিক ওয়েলচ-সিন উইলিয়ামসের পার্টনারশিপ ভাঙতেই জিম্বাবোয়ে বড় বিপদে পড়ে য়ায়। ওয়েলচ (৫৪)-কে বোল্ড করে দেন বাংলাদেশের বাঁ হাতি স্পিনার তাইজলু ইসলাম। এরপর নাইম হাসানের বলে ক্রেগ এরভিন (৫) ও সিন উইলিয়ামস (৬৭) আউট হতেই জিম্বাবোয়ের ইনিংস তাসের ঘরের মত ভাঙতে থাকে। আরও পড়ুন- কীভাবে এখান থেকেও প্লে অফে উঠতে পারে নাইট রাইডার্স

দেখুন স্কোরবোর্ড

জিম্বাবোয়ের শেষ ৫টি উইকেট পড়ে ১৭ রানের মধ্যে। এদিনই জিম্বাবোয়ের প্রথম ইনিংস গুঁটিয়ে যেতে পারত। কিন্তু উইকেকিপার-ব্যাটার তাফদজা সিগা (১৮ অপরাজিত) ও একাদশতম ব্যাটার ব্লেসিম মুজারবানি (২ অপরাজিত) দিনের শেষ পাঁচ ওভার খেলে দেন। ফলে বাংলাদেশের বোলারদের আগামিকাল, মঙ্গলবার ফের প্রথম ইনিংসে বল করতে নামতে হবে।

প্রসঙ্গত, সিরিজের প্রথম টেস্ট সিলেটে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছিল জিম্বাবোয়ে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement