IPL 2025 Qualification Scenario For KKR : কীভাবে এখান থেকেও প্লে অফে উঠতে পারে নাইট রাইডার্স
হিসেব খুব সোজা, বাকি পাঁচটি ম্যাচের পাঁচটিতেই জিততে হবে। তবে সেটা বলা যত সহজ, করাটা ততটাই কঠিন। তবে আইপিএলে কোনও দল একটা ম্যাচে জিততেই ছন্দে চলে আসতে পারে। এবারের টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ন্স তার সবচেয়ে বড় উদাহরণ।
IPL 2025 Play-Off Race: গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবার একেবারে কোণঠাসা। শ্রেয়স আইয়ার জমানা শেষে নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানের হাত ধরে এবার নাইটরা অন্ধকারে। চলতি আইপিএলে ৯টা ম্যাচ খেলে রাহানের কলকাতা জিতেছে মাত্র ৩টি-তে। এবারের আইপিএলে প্লে অফের গত কয়েকবারের চেয়ে অনেকটাই কঠিন, তা পয়েন্ট টেবিলের দিকেই তাকালে বোঝা যাচ্ছে। প্রথম ৬টি দলের মধ্যে তেমন বড় ব্যবধান নেই। খুব বড় অঘটন না ঘটলে এখান থেকে প্লে অফে উঠবে, আরসিবি, গুজরাট টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ন্স।
প্লে অফ কার্যত নিশ্চিত বেঙ্গালুরু, গুজরাট, মুম্বইয়ের
বিরাট কোহলির বেঙ্গালুরু তাদের বাকি চারটি ম্যাচের মধ্যে একটিতে জিতলেও প্লে অফে উঠে যাবে। শুবমন গিলের গুজরাটকে তাদের বাকি ৬টা ম্যাচের মধ্যে জিততে হবে ২টি-তে। দিল্লিকে তাদের বাকি ৫টি ম্যাচের মধ্যে ২টি-তে জিততে হবে। টানা পাঁচ ম্যাচ জিতে দারুণ ছন্দে থাকা হার্দিক পান্ডিয়ার মুম্বইয়কে প্লে অফে উঠতে চাই আর দুটি জয়।
সর্বোচ্চ ১৭ পয়েন্টে যেতে পারে নাইটরা
নাইট রাইডার্সের বাকি আর পাঁচটি ম্যাচের মধ্যে সব কটিতে জিতলে ১৭ পয়েন্টে পৌঁছে যাবে। যেখানে প্লে অফ ওঠার ক্ষেত্রে ১৬ কিংবা পয়েন্টও যথেষ্ট হতে পারে। কিন্তু কথাটা যতটা বলা সহজ, তার চেয়ে ঢের বেশী সেটা করে দেখানো। চলতি মরসুমে আজিঙ্কা রাহানে, আন্দ্রে রাসেলরা যা খেলছেন, তাতে এখান থেকে টানা পাঁচটি ম্যাচে জিতে কলকাতা প্লে অফে উঠলে তা টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম বড় অঘটন হিসেবে ধরা হবে। একবার দেখে নেওয়া যাক, লিগ পর্যায়ে নাইটদের বাকি পাঁচটি ম্যাচ হল-১) দিল্লি ক্যাপিটাল্স (কোটলা, ২৯ এপ্রিল), ২) রাজস্থান রয়্যালস (ইডেন গার্ডেন্স, ৪ মে), ৩) চেন্নাই (ইডেন গার্ডেন্স, ইডেন), ৪) সান রাইজার্স হায়দরাবাদ (হায়দরাবাদ, ১০ মে), ৫) আরসিবি (বেঙ্গালুরু, ১৭ মে)।
নাইটদের শেষ পাঁচটি ম্যাচের প্রতিপক্ষরা
নাইটদের আগামী পাঁচটি ম্যাচ তিনটি প্রতিপক্ষ প্লে অফের লড়াই থেকে দূরে চলে গিয়েছে ( রাজস্থান, চেন্নাই, হায়দরাবাদ), বাকি দুই প্রতিপক্ষ দিল্লি ও বেঙ্গালুরু দারুণ ক্রিকেট খেলছে।
কীভাবে প্লে অফে উঠতে পারে কলকাতা
হিসেব খুব সোজা, বাকি পাঁচটি ম্যাচের পাঁচটিতেই জিততে হবে। তবে সেটা বলা যত সহজ, করাটা ততটাই কঠিন। তবে আইপিএলে কোনও দল একটা ম্যাচে জিততেই ছন্দে চলে আসতে পারে। এবারের টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ন্স তার সবচেয়ে বড় উদাহরণ। হার্দিকরা প্রথম পাঁচটি ম্যাচে জিতেছিলেন মাত্র ১টি, কিন্তু তারপর টানা পাঁচ ম্যাচ জিতে প্লে অফের পথে। কলকাতাকে এখান থেকে ম্যাচ ধরে ধরে এগোতে হবে। মঙ্গলবার কোটলায় দিল্লির বিরুদ্ধে লড়াইটা বেশ কঠিন রাহানেদের। এবারের আইপিএলের শুরুতে অক্ষরের দিল্লি অপ্রতিরোধ্য ক্রিকেট, এখন তাদের কিছুটা নড়বড়ে দেখাচ্ছে। কিন্তু একের পর এক ম্যাচ উইনারে ঠাসা দিল্লিকে হারানো মোটেও সহজ হবে না কলকাতার।
মঙ্গলে কোটলায় জিতলে বড় সুযোগ পারে রাহানেদের কাছে
তবে মঙ্গলবার কোটলায় দিল্লিতে হারানো গেল, রাহানের সামনে বড় সুযোগ চলে আসতে পারে। কারণ এরপর কলকাতার পরবর্তী ম্যাচের প্রতিপক্ষরা (রিয়ান পরাগের রাজস্থান, ধোনির চেন্নাই, আর প্য়াট কামিন্সের হায়দরাবাদ) সেভাবে ছন্দে নেই। লিগের শেষ ম্যাচে বেঙ্গালুরুতে কোহলিদের বিরুদ্ধে খেলার আগে টানা চার ম্যাচে জয় পকেটে থাকলে, অসম্ভব কিছুই নয়। কিন্তু সেসব এখন অনেক দূরের কথা। আপাতত রাহানের প্লে অফে খেলার সম্ভাবনা, কলকাতার তপ্ত দুপুরে বিনামূল্যে আইসক্রিম পেয়ে যাওয়ার মতই অনেক দূরের ব্যাপারে।
নাইট রাইডার্সের শেষ পাঁচটি ম্যাচ
১) দিল্লি ক্যাপিটাল্স (কোটলা, ২৯ এপ্রিল), ২) রাজস্থান রয়্যালস (ইডেন গার্ডেন্স, ৪ মে), ৩) চেন্নাই (ইডেন গার্ডেন্স, ইডেন), ৪) সান রাইজার্স হায়দরাবাদ (হায়দরাবাদ, ১০ মে), ৫) আরসিবি (বেঙ্গালুরু, ১৭ মে)।
আইপিএলের পয়েন্ট টেবিল-
১) বেঙ্গালুরু (১০ ম্যাচে ১৪ পয়েন্ট)
২) গুজরাট (৮ ম্যাচে ১২ পয়েন্ট)
৩) মুম্বই (১০ ম্যাচে ১২ পয়েন্ট)
৪) দিল্লি (৯ ম্যাচে ১২ পয়েন্ট)
৫) পঞ্জাব ( ৯ ম্যাচে ১১ পয়েন্ট)
৬) লখনৌ (১০ ম্যাচে ১০ পয়েন্ট)
৭) কলকাতা (৯ ম্যাচে ৭ পয়েন্ট)
৮) হায়দরাবাদ (৯ ম্যাচে ৬ পয়েন্ট)
৯) রাজস্থান ( ৯ ম্যাচে ৪ পয়েন্ট)
১০) চেন্নাই ( ৯ ম্যাচে ৪ পয়েন্ট)
(প্রতিটি দল লিগ পর্বে ১৪টি করে ম্যাচ খেলবে। চারটি দল প্লে অফে খেলবে)
(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 03:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

