Sudirman Cup 2023: সুধীরমানের শুরুতেই ভরাডুবি সিন্ধু-চিরাগদের, চাইনিজ তাইপের কাছে পরাস্ত ভারত

ব্যাডমিন্টনের দলগত টুর্নামেন্টে সুধীরমান কাপের শুরুতেই হারল ভারত। পুরুষ, মহিলা শাটলারদের মিলিতভাবে গড়া দল নিয়ে হওয়া সুধীরমান কাপ ২০২৩-এর প্রথম ম্য়াচ ভারত ১-৪ হারল চাইনিজ তাইপের বিরুদ্ধে।

PV Sindhu

ব্যাডমিন্টনের দলগত টুর্নামেন্ট সুধীরমান কাপের শুরুতেই হারল ভারত। পুরুষ, মহিলা শাটলারদের মিলিতভাবে গড়া দল নিয়ে হওয়া সুধীরমান কাপ ২০২৩-এর প্রথম ম্য়াচে ভারত ১-৪ হারল চাইনিজ তাইপের বিরুদ্ধে। সিন্ধু থেকে প্রণয়, চিরাগ থেকে প্রতীক, পুরুষদের সিঙ্গলস থেকে মহিলাদের সিঙ্গলস, পুরুষদের ডবলস, মিক্সড ডবলস- সবেতেই চাইনিজ তাইপের বিরুদ্ধে হওয়া টাইয়ে হারল ভারত।

চিনের সুঝহাউতে আয়োজিত সুধীরমান কাপের গ্রুপ সি-র ম্যাচে মিক্সড ডবলসে সাই প্রতীক-তানিকা কাস্ত্রোর হার দিয়ে চাইনিজ তাইপের বিরুদ্ধে টাই শুরু করে ভারত। এরপর পুরুষদের সিঙ্গলসে ১৯-২১, ১৫-২১-এ বিশ্বের ৫ নম্বর চাও তিয়েন চেনের কাছে হারেন ভারতের এস প্রনয়।

এরপর টাইয়ের তৃতীয় ম্যাচে সিন্ধুকে ১৪-২১, ২১-১৮, ১৭-২১ হারিয়ে ভারতের বিরুদ্ধে ৩-০ এগিয়ে চাইনিজ তাইপের জয় নিশ্চিত করেন তাই তুজু ইয়েং। টাইয়ের চতুর্থ ম্যাচে পুরুষদের ডবলসে হারেন ভারতের সাত্যকিসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি। শেষে মহিলাদের ডবলসে জিতে ভারতকে বড় লজ্জার হাত থেকে বাঁচান ভারতের গায়েত্রী গোঁপিচাদ পুলেল্লা-তৃষ্ণা জোল্লি জুটি।

দেখুন টুইট

গ্রুপ সি-র দ্বিতীয় ম্যাচে কাল সোমবার ভারত খেলবে মালয়েশিয়ার বিরুদ্ধে। বুধবার গ্রুপের শেষ ম্যাচে সিন্ধু, চিরাগ, প্রনয়দের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সুধীরমান কাপের ইতিহাসে কখনও কোনওদিন পদক জিততে পারেনি ভারত।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement