Rinku Singh's Bat: নীতীশ রানার ব্য়াট নিয়ে নেমেই আমেদাবাদে রূপকথার পাঁচ ছক্কা রিঙ্কু সিংয়ের

আইপিএলের রূপকথা ঢুকে পড়েছে কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্য়াটার রিঙ্কু সিংয়ের ইনিংস।

Rinku Singh. (Photo Credits: Twitter)

আইপিএলের রূপকথা ঢুকে পড়েছে কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্য়াটার রিঙ্কু সিংয়ের ইনিংস। গতকাল, রবিবার আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্য়াচের শেষ পাঁচ বলে পাঁচটা ওভার বাউন্ডারি হাঁকিয়ে কেকেআর-কে জেতান রিঙ্কু। কিন্তু রিঙ্ক তাঁর সেই রূপকথার চেয়েও বেশী অবিশ্বাস্য ইনিংসটা নিজের ব্য়াটে খেলেননি। রিঙ্কু খেলেন দলের অধিনায়ক নীতীশ কুমারের ব্য়াট নিয়ে।

ররিবার আমেদাবাদে ম্যাচ শেষে হাসতে হাসতে কেকেআর অধিনায়ক নীতীশ রানা জানালেন, চলতি মরসুমে তিনি যে ব্যাটে খেলছেন, সেই ব্য়াটেই রিঙ্কু গুজরাট টাইটান্স ম্যাচে কামাল করেন। নীতীশ বলেন, " রিঙ্কু যেটা দিয়ে খেলল সেটা আসলে আমার ব্যাট। এবারের আইপিএলের প্রথম দুটি ম্য়াচে আমি এই ব্য়াটেই খেলেছিলাম। এর আগে এই ব্যাট দিয়েই পুরো সৈয়দ মুস্তাক আলি ট্রফির সব ম্যাচ এবং গত বছর শেষের দিকে চার পাঁচটা খেলায় নেমেছিলাম।"নীতীশ রানা বললেন, আমার এই ব্যাটটা রিঙ্কুর পছন্দ হওয়ার কারণ এর সুন্দর পিক আপ, আর ব্যাটের ওজন।"

কেকেআর-এর অধিনায়ক জানালেন, এই ব্য়াটটা এখন রিঙ্কুরই হয়ে গিয়েছে, কারণ আমার ওজনের চেয়ে এই ব্য়াটটা খুব হাল্কা হয়ে গিয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement