MI Beats CSK: ধোনিদের উড়িয়ে শোধ তুললেন হার্দিকরা, জয়ের হ্যাটট্রিকে কলকাতাকে টপকে ছয়ে মুম্বই

চলতি আইপিএলে (IPL 2025) তাদের প্রথম ম্যাচে চিপকে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কাছে হেরেছিল মুম্বই ইন্ডিয়ন্স (Mumbai Indians)।

MI Beats CSK: ধোনিদের উড়িয়ে শোধ তুললেন হার্দিকরা, জয়ের হ্যাটট্রিকে কলকাতাকে টপকে ছয়ে মুম্বই
Jasprit Bumrah (Photo Credit: MI/ X)

MI বনাম CSK: চলতি আইপিএলে (IPL 2025) তাদের প্রথম ম্যাচে চিপকে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কাছে হেরেছিল মুম্বই ইন্ডিয়ন্স (Mumbai Indians)। এবার সেই চেন্নাই (CSK)কেই অনায়াসে হারিয়ে শোধ তুলল মুম্বই (MI)। রবিবার একপেশে ম্যাচে আইপিএলের ইতিহাসে সফলতম দুই ফ্র্য়াঞ্চাইজির ডার্বিতে এমএস ধোনিদের ৯ উইকেটে হারালেন হার্দিক পান্ডিয়া-রা। জয়ের জন্য প্রয়োজনীয় ১৭৭ রান মাত্র ১৫.৪ ওভারে ১ উইকেট হারিয়েই তুলে নিল মুম্বই। রান তাড়া করতে নেমে ৪৫ বলে ৭৬ রানে অপরাজিত থাকলেন ওপেনার রোহিত শর্মা। আর তিনে নেমে সূর্যকুমার যাদব অপরাজিত থাকলেন ৩০ বলে ৬৮ রানে। তৃতীয় উইকেটে রোহিত-সূর্য ৫৪ বলে ১১৪ রানের অবিচ্ছদ্য পার্টনারশিপ করলেন। পরোহিত ৬টি ও সূর্য ৫টি ছক্কা হাঁকালেন।

টানা তিন ম্যাচে জিতে ৬ নম্বরে উঠে এল মুম্বই

টানা তিন ম্যাচে জিতে লিগ তালিকায় ছয় নম্বরে উঠে এলেন হার্দিক পান্ডিয়ারা ( ৮ ম্যাচে ৮ পয়েন্ট)। যেখানে আইপিএলের প্রথম পাঁচটি স্থান থাকা দলই ১০ পয়েন্টে দাঁড়িয়ে (গুজরাট, দিল্লি, বেঙ্গালুরু, পঞ্জাব,ও লখনৌ)। মুম্বইয়ের জয়ে সাতে নেমে গেল কলকাতা নাইট রাইডার্স (৭ ম্যাচে ৬ পয়েন্ট)। আরও পড়ুন-আইপিএলে ছুটি কাটাতে আসে ম্যাক্সওয়েলরা, কটাক্ষ সেওয়াগের

দারুণ জয় মুম্বইয়ের

বিদায়ের পথে ধোনিরা

অন্যদিকে, রবিবাসরীয় ওয়াংখেড়েতে সব বিভাগে ভরাডুবি হয়ে চেন্নাইয়ের প্লে অফে ওঠার আশা আরও কমে এল। ৮ ম্য়াচ খেলে লিগ তালিকায় সবার শেষে থাকা ধোনিদের পয়েন্ট এখন ৪। লিগের বাকি ৬টি ম্যাচে ৬টি-তেই জিতলে তবে এখান থেকে চেন্নাই প্লে অফে উঠতে পারবে।

সব বিভাগে ভরাডুবি হল ধোনিদের

এদিন, শেষের দিকে চেন্নাইয়ের দুই তারকা রবীন্দ্র জাদেজা (৩৫ বলে ৫৩ অপরাজিত) ও শিবম দুবে (৩২ বলে ৫০)বেশ ভাল ব্যাটিং করেন। কিন্তু শুরুর দিকে রানের গতি তেমন ভাল না থাকায় ওয়াংখেড়ের পাটা পিচে তেমন রান করতে পারেনি চেন্নাই। ধোনিকে (৬ বলে ৪) আউট করেন বুমরা। বুমরা এদিন ২৫ রানে ২ উইকেট নেন। অন্যদিকে, রোহিতদের বিরুদ্ধে একেবারে খারাপ বোলিং করেন ধোনির দলের বোলাররা। চেন্নাইয়ের লঙ্কান পেসার মাথিসা পাথিরানা মাত্র ১০টা বল করে দেন ৩৪ রান। একমাত্র উইকেটটি পান জাদেজা।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).