Virendra Sehwag: আইপিএলে ছুটি কাটাতে আসে ম্যাক্সওয়েলরা, কটাক্ষ সেওয়াগের
পঞ্জাব কিংসের অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glen Maxwell) সহ খারাপ খেলা বিদেশী ক্রিকেটারদের তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ (Virendra Sehwag)।
পঞ্জাব কিংসের অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) সহ খারাপ খেলা বিদেশী ক্রিকেটারদের তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ (Virendra Sehwag)। সঙ্গে সেওয়াগ ছেড়ে কথা বললেন না লিয়াম লিভিংস্টোন-কে (Liam Livingstone)-ও। এদিন, নয়া চণ্ডিগড়ের মাঠে আরসিবি-র বিরুদ্ধে পঞ্জাব কিংসের প্রথম একাদশ থেকে বাদ পড়েন ম্যাক্সওয়েল। অন্যদিকে, আরসিবি-র প্রথম একাদশ থেকে বাদ ব্রিটিশ তারকা ক্রিকেটার লিয়াম লিভিংস্টোনও। ম্যাক্সওয়েল ও লিভিংস্টোন- দু'জনেই একেবারে ফর্মের মধ্যে নেই। অথচ ম্যাক্সওয়েল-কে ৪ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছিল পঞ্জাব। আর বেঙ্গালুরু লিভিংস্টোনকে ৮ কোটি ৭৫ কোটি টাকা খরচ করে কিনেছিল।
একেবারেই ফর্মে নেই ম্যাক্সওয়েল
চলতি আইপিএলে ৬টি ম্যাচে মাত্র ৪১ রান করেছেন ম্যাক্সওয়েল। তার মধ্যে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথম বলেই আউট হন অজি তারকা। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশীবার শূন্য রানে আউট হন ম্যাক্সওয়েল (১৯ বার)। কেকেআর-এর বিরুদ্ধে ১০ বলে করেন মাত্র ৭ রান।
ম্যাক্সওয়েলরা ভারতে ছুটি কাটাতে আসে, আইপিএল জিততে নয়: বীরু
"Maxwell, Livingstone have no hunger anymore. They come to India to spend their holidays. It's not like they love their teams, or that they are passionate about winning games for them," @virendersehwag said.#IPL2025 https://t.co/Zac7sjoPxR
— Circle of Cricket (@circleofcricket) April 20, 2025
সেওয়াগের কটাক্ষ
এই নিয়ে কটাক্ষ করে সেওয়াগ বললেন, ম্যাক্সওয়েল, লিভিংস্টোন-রা আইপিএলে নেহাত ছুটি কাটাতে আসে। তোপ দেগে বীরু বলেন, "ম্যাক্সওয়েলদের খিদেটাই মরে গিয়েছে। ওরা যেন ভারতে আসে ছুটি কাটাতে। দলের সঙ্গে ওদের তেমন কোনও টান দেখতে পাবেন না। ওরা ভারতে আসে দলের হয়ে ভাল করতে কিংবা কাপ জিততে নয়" সেওয়াগ দাবি করেন, তিনি দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক থাকাকালীন বেশ কয়েকজন বিদেশী ক্রিকটারদের মত এই গা ছাড়া মনোভাবটা খেয়াল করেছিলেন। এমনকি এই বিষয় নিয়ে ফ্র্যাঞ্চাইজির মাবিকদের সঙ্গে কথাও বলেছিলেন। তবে এইসব বিদেশীদের মধ্যে ডেভিড ওয়ার্নার, এবি ডেভিলিয়ার্স, গ্লেন ম্যাকগ্রা-দের মত তারকা ক্রিকেটারদের উজ্জ্বল ব্যতিক্রম বলে ব্যাখা করেছেন সেওয়াগ।
(The above story first appeared on LatestLY on Apr 20, 2025 10:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

