Copa America 2021: কোপার ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে খেতাবি লড়াইয়ে মেসিরা

রবিবার কোপা আমেরিকায় স্বপ্নের ফাইনাল। বুধবার সকালে কোপার দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে উঠলেন মেসিরা। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ১-১।

ব্রাসিলিয়া, ৭ জুলাই: রবিবার, ১১ জুলাই সকালে কোপা আমেরিকায় ( Copa America 2021) স্বপ্নের ফাইনালে মারকানায় মুখোমুখি ব্রাজিল- আর্জেন্টিনা। বুধবার সকালে কোপার দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে কলম্বিয়াকে (Colombia) হারিয়ে ফাইনালে উঠলেন লিওনেল মেসিরা (Lionel Messi)। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ১-১। এরপর টাইব্রেকারে কলম্বিয়ার বিখ্যাত গোলকিপার ওস্পিনাকে হারিয়ে দেন মেসি-মার্টিনেজরা। মেসির মঞ্চে নায়ক আর্জেন্টিনার গোলকিপার আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজ।

আরও পড়ুন: পেরুকে ১-০ গোলে হারিয়ে কোপার ফাইনালে টিম ব্রাজিল

 

View this post on Instagram

 

A post shared by Leo Messi (@leomessi)

এর ফলে ১৪ বছর পর লাতিন আমেরিকার সবচেয়ে বড় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা।

মেসির দুরন্ত পাশ থেকে ম্যাচের ৭ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লুয়ার্তো মার্টিনেজ। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকার পর, ম্যাচের ৬১ মিনিটে লুইস দিয়াজ কলম্বিয়াকে সমতায় ফেরান।

মেসির দুরন্ত পাশ থেকে ম্যাচের ৭ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লুয়ার্তো মার্টিনেজ। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকার পর, ম্যাচের ৬১ মিনিটে লুইস দিয়াজ কলম্বিয়াকে সমতায় ফেরান। নির্ধারিত সময় ম্যাচের ফল ১-১ থাকার পর, ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কলম্বিয়ার গোলপোস্টের নিচে ডেভিড ওস্পিনারের মত গোলকিপার থাকায় টাইব্রেকারে চাপে ছিলেন মেসিরা। কিন্তু আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজের টাইব্রেকারে তিনটে দুরন্ত সেভ করে দলকে ফাইনালে তুললেন।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement