KL Rahul-Athiya Shetty Wedding: সাত পাকে বাঁধা পড়লেন ক্রিকেটার লোকেশ রাহুল এবং অভিনেত্রী আথিয়া, নবদম্পতিকে শুভেচ্ছা ক্রিকেটমহলের(দেখুন টুইট)

আথিয়া-রাহুলের বিয়েতে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন এবং ইন্ডাস্ট্রির লোক মিলিয়ে নিমন্ত্রিতের সংখ্যা ছিল মাত্র ১০০। যদিও রিসেপশনের অনুষ্ঠান আরও বড় করে হবে কয়েক মাস পরে। ঘনিষ্ঠ সূত্রে খবর, মে মাসে আইপিএল শেষ হওয়ার পর সেই চমক অপেক্ষা করছে।

Athiya, Rahul Wedding (Photo Credit: Instagram)

সুনীল শেঠির মেয়ে এবং বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি এবং ক্রিকেটার কে এল রাহুল সাতপাঁকে বাধা পড়লেন গতকাল। খান্ডালায় সুনীল শেঠির ফার্ম হাউসে অনুষ্ঠিত হয়েছিল এই  বিয়ের আসর।  ঘরোয়া পরিবেশে গোপনীয়তা বজায় রেখে প্রেমিকের গলায় মালা দিলেন সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টি। সোমবার সন্ধ্যায় বিয়ের ছবি প্রকাশ্যে আসে। বর-কনের পোশাক ছিল ছিমছাম। হালকা গোলাপি শেরওয়ানি পরেছিলেন রাহুল। আথিয়ার পরনে ছিল আইভরি লেহঙ্গা।দেখা যায়, মালাবদল শেষে হাতে হাত রেখে হাসছেন আথিয়া আর রাহুল।। আর সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।  এরপরেই প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা  শুভেচ্ছা জানাতে শুরু করেন টুইট বার্তায়। দেখে নেব সেই শুভেচ্ছা বার্তা ও টুইট -

 

Congratulations @klrahul & @theathiyashetty. Wishing you both a very happy married life & a lifetime of togetherness. pic.twitter.com/rXTOzOpulO

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement