Jasprit Bumrah: পঞ্চম ভারতীয় হিসেবে সোবার্স ট্রফি জিতলেন বুমরা

জশপ্রীত বুমরা-র মুকুটে নয়া পালক। আইসিসি-র বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পর, এবার বর্ষসেরা ক্রিকেটারেরও পুরস্কার জিতলেন ভারতের মহাতারকা পেসার বুমরা।

What a spell from Bumrah. (Photo Credits: Twitter)

জশপ্রীত বুমরা-র মুকুটে নয়া পালক। আইসিসি-র বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পর, এবার বর্ষসেরা ক্রিকেটারেরও পুরস্কার জিতলেন ভারতের মহাতারকা পেসার বুমরা। তিন ফর্ম্যাটের ক্রিকেটেই দাপট দেখানো কমপ্লিট পেসার বুমরা-কে ২০২৪ সালে বিশ্বসেরা ক্রিকেটার হিসেবে ঘোষণা করল আইসিসি। ইংল্যান্ডের জো রুট, হ্য়ারি ব্রুক, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড-কে ছাপিয়ে বুমরা জিতলেন গ্যারিফিল্ড সোবার্স ট্রফি। প্রসঙ্গত, কিংবদন্তি ক্যারিবিয়ান অলরাউন্ডার সোবার্সের নামকরণে বর্ষসেরা ক্রিকেটারের ট্রফি দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

বর্ষসেরার পুরস্কারে ভারতীয়দের দাপট

এবার আইসিসি-র বর্ষসেরার পুরস্কারে ভারতীয় ক্রিকেটাদের দাপট। বর্ষসেরা টেস্ট ও বর্ষসেরা ক্রিকেটার বিভাগে বুমরা পুরস্কার জেতার পাশাপাশি বর্ষসেরা টি-২০ ক্রিকেটার নির্বাচিত হন আর্শদীপ সিং। এবং মহিলাদের ওয়ানডে ক্রিকেটে বর্ষসেরা হন স্মৃতি মন্ধনা।

বুমরার আগে যেসব ভারতীয়রা সোবার্স ট্রফি জিতেছিলেন

বুমরা পঞ্চম ভারতীয় ও দেশের প্রথম পেসার হিসেবে এই পুরস্কার জিতলেন। এর আগে রাহুল দ্রাবিড় (২০০৪), সচিন তেন্ডুলকর (২০১০), রবিচন্দ্রন অশ্বিন (২০১৬) ও বিরাট কোহলি (২০১৭,২০১৮) সোবার্স ট্রফি জিতেছিলেন। গত চার বছরের মধ্যে তিনবার দ্রুতগতির বোলাররা আইসিসি-র বর্ষসেরার ক্রিকেটারের পুরস্কার পেলেন। ২০২৪-এ ভারতের পেসার বুমরা, ২০২৩-এ অজি অধিনায়ক-পেসার প্যাট কামিন্স, ২০২১ সালে পাকিস্তানের স্পিডস্টার শাহিন আফ্রিদি ICC-র বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন।

বুম বুম এফেক্ট

২০২৪ সালে বুমরা মোট ১৩টি ম্যাচ খেলে ৭১টি টেস্ট উইকেট নেন। চলতি বছর বুমরাই টেস্ট ক্রিকেটে বিশ্বের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী। বোলিংয়ের পাশাপাশি অধিনায়ক বুমরাও ২০২৪ সালে মাতিয়ে দেন। অস্ট্রেলিয়ায় রোহিত শর্মার অনুপস্থিতিতে পারথে প্রথম টেস্টে নেমে বুমরা-র নেতৃত্বে নেমে ঐতিহাসিক জয় পায় টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে একেবারে অবিশ্বাস্য বোলিং করে ৩২টি উইকেট নিয়ে নজির গড়েন বুমরা।

২০২৪ সালে আইসিসি বর্ষসেরা ক্রিকেটাররা

বর্ষসেরা ক্রিকেটার:

গ্যারিফিল্ড সোবার্স ট্রফি (পুরুষ):জশপ্রীত বুমরা (ভারত)

রাচেল হেহয়ে ফ্লিন্ট ট্রফি (মহিলা): মেইলি কেয়ের (নিউ জিল্যান্ড)

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার

পুরুষ: জশপ্রীত বুমরা

মহিলা:--

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার

পুরুষ: আজমাতুল্লা ওমরঝাই (আফগানিস্তান)

মহিলা: স্মৃতি মন্ধনা (ভারত)

বর্ষসেরা টি-২০ ক্রিকেটার

পুরুষ: আর্শদীপ সিং (ভারত)

মহিলা: মেইলি কের (নিউ জিল্যান্ড)

এমার্জিং ক্রিকেটার:

পুরুষ: কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা)

মহিলা: অ্যানারি ডেরেকসেন (দক্ষিণ আফ্রিকা)

বর্ষসেরা আম্পয়ার:

রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement