Virat Kohli: খারাপ শটে আউটের পর তীব্র সমালোচনার মুখে কোহলি, ফাইনাল হারের পর ইনস্টায় বিরাট বার্তার স্টোরি

ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ দিনে বিরাট কোহলির ওপর অনেক ভরসা ছিল। মনে করা হচ্ছিল অসম্ভবকে সম্ভব করে চেজ মাস্টার কোহলি ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন করবেন।

Virat Kohli: খারাপ শটে আউটের পর তীব্র সমালোচনার মুখে কোহলি, ফাইনাল হারের পর ইনস্টায় বিরাট বার্তার স্টোরি

ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ICC World Championship 2023 Final) শেষ দিনে বিরাট কোহলি (Viart Kohli)-র ওপর অনেক ভরসা ছিল। মনে করা হচ্ছিল অসম্ভবকে সম্ভব করে 'চেজ মাস্টার' কোহলি ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন করবেন। কিন্তু রবিবার খেলার শুরুতেই অজি পেসার স্কট বোল্যান্ডের বলে খারাপ শট খেলে স্লিপে স্মিথের হাতে ক্যাচ তুলে ব্যক্তিগত ৪৯ রানে আউট হন বিরাট। একেবারে খারাপভাবে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হারতে হয় টিম ইন্ডিয়াকে।

বিরাটের খারাপ শট নিয়ে সমালোচনায় সুনীল গাভাসকর সহ দেশের প্রাক্তন ক্রিকেটাররা। কোহলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর কটাক্ষ করা হচ্ছে। ওভালে ম্যাচ দেখতে হাজির ছিলেন কোহলি পত্নী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। টিম ইন্ডিয়ার হারের পর সোশ্য়াল মিডিয়ায় নেটিজেনদের একাংশ অনুষ্কাকেও আক্রমণ করছেন। সমালোচনার মাঝে ওভাল টেস্টে হারের নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কোহলি লিখলেন, নীরবতাই হল বড় শক্তির সবচেয়ে সেরা উৎস। আরও পড়ুন- ওভালে লজ্জার হারের পর তিন ম্যাচের ফাইনালের দাবি রোহিত শর্মার

দেখুন টুইট

ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে বিরাট কোহলি করেন ১৪ রান, দ্বিতীয় ইনিংসে ৪৯ রানে আউট হন। ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে কোহলি দুই ইনিংসে বিরাট করেন যথাক্রমে ৪৪ ও ১৩ রান।

(The above story first appeared on LatestLY on Jun 11, 2023 09:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).