Keyaa Banerji Powerlifter: নিজের ওজনের তিন গুণেরও বেশি ওজন তুলে ইতিহাস! বিশ্ব পাওয়ারলিফটিংয়ে পদক কেয়া ব্যানার্জির
সান সিটিতে আয়োজিত ২০২৬ আন্তর্জাতিক পাওয়ারলিফটিং ফেডারেশন (IPF) ওয়ার্ল্ড সাব-জুনিয়র ও জুনিয়র ক্লাসিক পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফর্ম করে ডেডলিফট বিভাগে রৌপ্য পদক জয় করেছেন তিনি।
Keyaa Banerji Powerlifter: বিশ্বমঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করলেন ২১ বছর বয়সী পাওয়ারলিফটার কেয়া কুনাল ব্যানার্জি। দক্ষিণ আফ্রিকার সান সিটিতে আয়োজিত ২০২৬ আন্তর্জাতিক পাওয়ারলিফটিং ফেডারেশন (IPF) ওয়ার্ল্ড সাব-জুনিয়র ও জুনিয়র ক্লাসিক পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফর্ম করে ডেডলিফট বিভাগে রৌপ্য পদক জয় করেছেন তিনি।
১৪০ কেজি ওজন তুলে জিতলেন রুপো
মেয়েদের জুনিয়র ৪৭ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৪৫.৭০ কেজি শারীরিক ওজনের কেয়া ডেডলিফটে তুলে নেন চোখ কপালে তোলার মতো ১৪০ কেজি ওজন। নিজের ওজনের তিন গুণেরও বেশি ওজন তুলে এই আন্তর্জাতিক সাফল্য পান তিনি। প্রতিযোগিতায় ফ্রান্সের ইনেস হারবক্স ১৬৫ কেজি তুলে সোনা জেতেন এবং আয়ারল্যান্ডের ব্লাথনাইড ও'ডাইয়ারও ১৪০ কেজি তুললেও কৌশলগত কারণে রুপো পান ভারতের কিয়া।
দেখুন ছবিতে
অনবদ্য পারফরম্যান্স কেয়ার
সামগ্রিক প্রতিযোগিতায় স্কোয়াটে ৯০ কেজি এবং বেঞ্চ প্রেসে ৫০ কেজি তুলে সর্বমোট ২৮০ কেজি পয়েন্টসহ জুনিয়র ৪৭ কেজি ক্যাটাগরিতে ওভারঅল পঞ্চম স্থান অধিকার করেন কিয়া। গত এক বছরে কেয়ার এই অভাবনীয় উন্নতি ক্রীড়ামহলকে তাক লাগিয়ে দিয়েছে। ২০২৫ সালের জাতীয় চ্যাম্পিয়নশিপে যেখানে তাঁর ডেডলিফট ছিল ১২৭.৫ কেজি, ২০২৬ সালে তা বাড়িয়ে তিনি করেন ১৪০ কেজি, যা বিশ্বমঞ্চেও তাঁকে পদক এনে দিল। বিশ্বমঞ্চে এই ঐতিহাসিক অর্জন ভারতীয় পাওয়ারলিফটিংয়ের জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করল।