IND vs SRI 1st ODI Live Streaming: প্রথমে ব্য়াট করছেন রোহিতরা, বাদ সূর্য, সরাসরি কীভাবে দেখবেন ভারত-শ্রীলঙ্কা গুয়াহাটি ওয়ানডে
অসমের গুয়াহাটিতে আজ, মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় নামছে ভারত। টি-২০ সিরিজে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে তরুণদের নিয়ে গড়া দল ২-১ হারায় শ্রীলঙ্কাকে।
গুয়াহাটি, ১০ জানুয়ারি: অসমের গুয়াহাটিতে আজ, মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় নামল ভারত। টি-২০ সিরিজে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে তরুণদের নিয়ে গড়া দল ২-১ হারায় শ্রীলঙ্কাকে। এবার ওয়ানডে সিরিজে রোহিত শর্মার নেতৃত্বে নামছে ভারত। টিম ইন্ডিয়ায় ফিরছেন বিরাট কোহলি, মহম্মদ শামি-র মত সিনিয়ররা। গুয়াহাটিতে রোহিত শর্মার সঙ্গে শুভমন গিলকে ওপেনার হিসেবে দেখা যাবে। টসে জিতল শ্রীলঙ্কা, প্রথমে ব্যাট করছে টিম ইন্ডিয়া।
প্রথম একাদশে জায়গা পেলেন না টি-২০তে অবিশ্বাস্য ফর্মে থাকা সূর্যকুমার যাদব। খেলছেন শ্রেয়স আইয়ার। শেষ আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি করেও বাদ পড়লেন সূর্য। তিন পেসার হিসেবে আছেন মহম্মদ শামি, উমরন মালিক ও মহম্মদ সিরাজ। দুই স্পিনার হিসেবে খেলছেন চাহাল ও অক্ষর প্যাটেল। আরও পড়ুন-ফের প্রথম রাউন্ডেই হার সাইনা নেহওয়ালের
দেখুন ভিডিয়ো
Time to shift focus to the ODIs ??#TeamIndia all in readiness for the #INDvSL ODI series opener ????@mastercardindia pic.twitter.com/2NIR6tNU7t
— BCCI (@BCCI) January 10, 2023
অন্যদিকে, ডবল সেঞ্চুরি করা ইশান কিষাণকে প্রথম একাদশে রাখা হয়নি। স্কোয়াডে রাখা হলেও সামনে কঠিন সূচির কথা মাথায় রেখে জশপ্রীত বুমরাকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলানো হবে না।
কবে কখন আয়োজিত হবে ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ
মঙ্গলবার, ১০ জানুয়ারি অসমের গুয়াহাটিতে ভারতী সময় দুপুর দেড়টা থেকে শুরু হবে খেলা।
কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা। স্টার স্পোর্টস ১, ৩-এর এসডি ও এইচডি-তে দেখা যাবে খেলা। স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি-তেও খেলা দেখা যাবে
ইন্টারনেটের মাধ্যমে মোবাইলে কীভাবে দেখা যাবে খেলা
ডিজনি+হটস্টারের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা
(The above story first appeared on LatestLY on Jan 10, 2023 01:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

