IND vs ENG, CWC 2023: সামি-বুমরার আগুনে ছারখার ইংল্যান্ড, ২২৯ করেও ১০০ রানে জয় রোহিতদের

চলতি বিশ্বকাপ অপ্রতিরোধ্য ফর্ম অব্যাহত রেখে টানা ৬টা ম্যাচে জিতল টিম ইন্ডিয়া। রবিবার লখনৌয়ে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে মাত্র ১২৯ রানে অল আউট করে সেমিফাইনালে ওঠা নিশ্চিত করল ভারত

Shami

চলতি বিশ্বকাপ অপ্রতিরোধ্য ফর্ম অব্যাহত রেখে টানা ৬টা ম্যাচে জিতল টিম ইন্ডিয়া। রবিবার লখনৌয়ে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে মাত্র ১২৯ রানে অল আউট করে সেমিফাইনালে ওঠা নিশ্চিত করল ভারত। প্রথমে ব্যাট করে মাত্র ২২৯ রান করলেও মহম্মদ সামির অবিশ্বাস্য স্পেল আর জশপ্রীত বুমরার দুরন্ত বোলিংয়ে ভর করে রোহিত শর্মা ব্রিগেড জিতল ১০০ রানে। বিশ্বকাপে ২০ বছর পর ইংল্যান্ডকে হারাল টিম ইন্ডিয়া। তারকাখচিত ব্যাটিং লাইনআপ নিয়ে নেমে মাত্র ৩৪.৩ ওভারে অল আউট হয়ে এবারের বিশ্বকাপ থেকে বিদায় কার্যত নিশ্চিত হয়ে গেল জোস বাটলারদের।

মহম্মদ সামির ২২ রান দিয়ে ৪ উইকেটের অবিশ্বাস্য স্পেলটা বড় ফারাক গড়ে দিল। সঙ্গে জশপ্রীত বুমরা-র ৩২ রানে ৩ উইকেটের স্পেলটাও টিম ইন্ডিয়ার সহজ জয়ে বড় ভূমিকা নেয়। এর আগে কঠিন পিচে রোহিত শর্মার অনবদ্য ৮৭ রানের ইনিংসটা ভারতকে ভদ্রস্থ রান তুলতে সাহায্য করে।

অল্প রান তাড়া করতে নেমে কখনই স্বাচ্ছন্দ্যে ছিল না ইংল্যান্ড। বিনা উইকেটে ৩০ থেকে ইংল্যান্ড ৫২রানে ৫ উইকেট হারায়। বুমরা শুরুতে ধাক্কা দেন ডেভিড মালান (১৪), ও জো রুট (০)-কে আউট করে। এরপর মহম্মদ সামি আক্রমণে আসতেই ইংল্যান্ডের সব শেষ হয়ে যায়। সামি তাঁর স্পেলের শুরুতেই বোল্ড করেন বেন স্টোকস (০)-কে। এরপর জনি বেয়ারস্টো (১৪)-কে বোল্ড করেন সামি। টিম ইন্ডিয়াকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। অধিনায়ক জস বাটলার (১০)-কে দুরন্ত ডেলিভারিতে কুলদীপ যাদব বোল্ড করার পর পরিষ্কার হয়ে যায় ম্যাচের ভাগ্য। শেষের দিকে লিয়াম লিভিংস্টোন (২৭), ডেভিড উইলি (১৬ অপরাজিত)-র ইনিংসের সৌজন্যে কোনরকমে একশোর গণ্ডি টপকায় ইংল্যান্ড। ইংল্যান্ডের পুরো ব্যাটিং অর্ডার একসঙ্গে ভেঙে পড়ে। আফগানিস্তানের বিরুদ্ধে সহ টানা ৫টা ম্যাচ হেরে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল ইংল্যান্ড।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হারের প্রতিশোধটা এদিন তুলে নিলেন রোহিতরা।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement