Asia Cup 2023, India vs Pakistan: মহারণের আগে আজ একসঙ্গে অনুশীলনে রোহিত-বাবররা

কাল, শনিবার বাইশ গজে মহারণ। এশিয়া কাপে গ্রুপ লিগের ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান।

India vs Pakistan (Photo Credits: Getty Images)

কাল, শনিবার বাইশ গজে মহারণ। এশিয়া কাপে গ্রুপ লিগের ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। শ্রীলঙ্কার পাল্লেকেলে-তে হতে চলা এই ম্যাচ ঘিরে ক্রিকেট বিশ্বে উন্মাদনা তুঙ্গে। টুর্নামেন্টের নিরিখে সেভাবে বড় প্রভাব না থাকলেও ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা, স্নায়ুর লড়াই, মর্যাদার যুদ্ধ। আর ক দিন পরেই শুরু বিশ্বকাপ। দুই দেশ মুখোমুখি নামবে বিশ্বকাপে। তার আগে এশিয়া কাপের লড়াই বড় মর্যাদার যুদ্ধ।

এমন একটা হাইভোল্টেজ ম্যাচের আগে আজ, শুক্রবার সন্ধ্যায় পাল্লেকেলে স্টেডিয়ামে একসঙ্গে অনুশীলন করবেন রোহিত শর্মা, বাবর আজম-রা। ফ্লাডলাইট ও সন্ধ্যার দিকের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে দুই দল মাঠের দুটো অংশে ভাগ করে অনুশীলন করবে।

পুরোপুরি ব্যাটিং পিচেই খেলা হবে। বড় রান হবে। তবে স্পিনাররা টার্ন পাবেন। শুরুতে সিমারদের সাহায্যও দিতে পারে পিচ। ভারতের কাছে সবচেয়ে ভয়ের বাবর আজম ও পাক পেসারদের ফর্ম। পাকিস্তানের কাছে আতঙ্কের রোহিত শর্মার পরিসংখ্যান, বিরাট কোহলির ফর্ম ও টিম ইন্ডিয়ার একাধিক ম্যাচ উইনার। দুই দলের প্রথম একাদশ মোটের ওপর তৈরি। নেপালকে চলতি এশিয়া কাপের প্রথম ম্যাচে বিধ্বস্ত করা দলটাই নামাতে চলেছে পাকিস্তান। সেখানে ভারত মহম্মদ সামি না মহম্মদ সিরাজ কাকে খেলায় সেটাই দেখার। আরও পড়ুন-রাত পোহালেই মুখোমুখি পাকিস্তান, তাঁর আগে ক্যামেরার সামনে টিম ইন্ডিয়া(দেখুন ভিডিও)

দু দলের সম্ভাব্য একাদশ

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ইশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সামি/মহম্মদ সিরাজ, জশপ্রীত বুমরা।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ- ইমাম উল হক, ফকহর জামান, বাবর আজম (অধিনায়ক), ইফতাকার আহমেদ, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সলমন আঘা, শাদব খান, মহম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement