Mohun Bagan SG vs BSF FT , Durand Cup 2025: বিএসএফ কে ৪গোলে উড়িয়ে জয়ের ধারা বজায় রাখল মোহনবাগান, অনবদ্য লিস্টন কোলাসোর জোড়া লক্ষ্যভেদ

MBSG Beat BSF (Photo Credit: X@thedurandcup)

কিশোরভারতী স্টেডিয়ামে বিএসএফ’কে চার গোলে উড়িয়ে ডুরান্ড কাপে জয়ের ছন্দ বজায় রাখল পালতোলা নৌকা বাহিনী।এই জয়ের সৌজন্যে দুই ম্যাচে জিতলেও গ্রুপ বি’তে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে রইল মোহন বাগান। গ্রুপ টপার হতে গেলে পরের ম্যাচে ডায়মন্ডহারবার এফসি’কে হারাতেই হবে তাঁদের।

সপ্তাহের প্রথম দিন সত্ত্বেও কিশোরভারতী স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন প্রায় হাজার পাঁচেক সবুজ-মেরুন সমর্থক। সকলেই বড় ব্যবধানে জয় দেখার সাক্ষী থাকতে চেয়েছিলেন। তাঁদের হতাশ করেনি হোসে মোলিনা ব্রিগেড। আগের ম্যাচের পর এই ম্যাচেও সপ্রতিভ লিস্টন কোলাসো।এই দিন সীমান্ত রক্ষা বাহিনীর বিরুদ্ধে জোড়া লক্ষ্যভেদ করলেন লিস্টন কোলাসো। এছাড়া স্কোরশিটে নাম তুললেন মনবীর সিং ও সাহাল আব্দুল সামাদ-ও।

ডায়মন্ডহারবারের কাছে আট গোল হজম করে বিএসএফ মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে নেমেছিল।  গত ম্যাচের প্রথম একাদশে এদিন মোট চারটি পরিবর্তন করে ৪-৫-১ ফর্মেশনে দল সাজান মোহন বাগান কোচ  মোলিনা। প্রথমার্ধের ২৪ মিনিটে লিড নেয় সবুজ-মেরুন ব্রিগেড। বাঁ দিক থেকে রোশলের ভাসানো সেন্টার মনবীরের হেড জাল কাঁপায় (১-০)। পরের মিনিটেই সুযোগ এসেছিল লিস্টনের কাছে। কিন্তু তাঁর ফ্রি-কিক রুখে দেন বিএসএফ গোলরক্ষক।বিরতির পর তিনটি পরিবর্তন করেন মোলিনা। আলবার্তো, কিয়ান এবং সাহাল মাঠে আসতেই অনেক জমাট দেখায় সবুজ-মেরুন ব্রিগেডকে। বিশেষ করে সাহালের প্রশংসা করতেই হবে। মাত্র দু’দিন দলের সঙ্গে অনুশীলন করলেও এদিন দারুণ ফুটবল খেললেন এই কেরালাইট ফুটবলার। ৫৩ মিনিটে তাঁর পাস থেকে লিস্টনের ফিনিশ (২-০)। চার মিনিট পরেই ফের সফল এই জুটি। এবার সাহালের লম্বা থ্রু থেকে দুরন্ত টোকায় বল জালে পাঠালেন লিস্টন (৩-০)। এরপর ছিল দক্ষিণী মিডিওর পালা। ৬০ মিনিটে প্রতিপক্ষ বক্সে পাওয়া লুজ বল ফ্লিক করে গোলে রাখেন সাহাল (৪-০)।

@thedurandcup

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement