Mohun Bagan SG vs BSF FT, Durand Cup 2025 Live Streaming: প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে বিএসএফ এফটি-র মুখোমুখি মোহনবাগান; মাঠে না গিয়েও কখন, কোথায় দেখবেন সরাসরি খেলা
ডুরান্ড কাপ (Durand Cup) টুর্নামেন্টের ১৩৪তম সংস্করণে আজ মুখোমুখি হবে (Mohun Bagan SG vs BSF FT)। প্রথম ম্যাচে জয়ের পর আজ সোমবার (৪ আগস্ট, ২০২৫) কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সীমান্তরক্ষী বাহিনী এফটির বিপক্ষে ডুরান্ড কাপ ২০২৫ অভিযানে মোহনবাগান তাদের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবে।
মেরিনার্স তাদের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বী মহামেডান এসসি-র বিরুদ্ধে ৩-১ গোলে গুরুত্বপূর্ণ জয়ের মাধ্যমে তাদের অভিযান শুরু করেছিল। অন্যদিকে বিএসএফ এফটি ডায়মন্ড হারবার এফসির কাছে ৮-১ গোলে হেরে তাঁদের ডুরান্ড অভিযান শুরু করেছে।
ডুরান্ড কাপ ২০২৫-এর সম্প্রচার সূচি:-
কবে, কোথায় আয়োজিত হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বিএসএফ এফটি, ডুরান্ড কাপের ম্যাচ?
৪ আগস্ট কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে (Kishore Bharati Krirangan, Kolkata) আয়োজিত হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বিএসএফ এফটি, ডুরান্ড কাপের ম্যাচ
কখন থেকে শুরু হবে হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বিএসএফ এফটি, ডুরান্ড কাপের ম্যাচ?
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বিএসএফ এফটি, ডুরান্ড কাপের ম্যাচের শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বিএসএফ এফটি (Mohun Bagan SG vs BSF FT Match) ডুরান্ড কাপের ম্যাচ?
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বিএসএফ এফটি, ডুরান্ড কাপের ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে Sony TEN 2 এবং Sony TEN 2 HD TV চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মোহনবাগান সুপার জায়ান্ট বনাম , ডুরান্ড কাপের ম্যাচ?
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বিএসএফ এফটি, ডুরান্ড কাপের ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে Sony-LIV অ্যাপে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)