Hyderabad FC v ATK Mohun Bagan: আইএসএলে আজ হায়দরাবাদ এফসি বনাম এটিকে মোহনবাগান; দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
আজ ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2021-22) প্রথম লেগেJসেমিফাইনালে মুখোমুখি হবে হায়দরাবাদ এফসি ও এটিকে মোহনবাগান ( Hyderabad FC v ATK Mohun Bagan)। বাম্বোলিমের অ্যাথলেটিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এই দুই দলই পুরো মরসুকে একে অপরকে টেক্কা দিয়েছে। দুই দল এই এখনও পর্যন্ত দু'টি ম্যাচ খেলেছে। একটি ম্যাচ ড্রতে শেষ হয়েছে, অন্যটি জিতেছে সবুজ মেরুন শিবির। জামশেদপুরের কাছে লিগের শেষ ম্যাচে হেরে শিল্ড জেতার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। এ বার তাই ট্রফিই পাখির চোখ হতে চলেছে এটিকে মোহনবাগানের। অন্যদিকে, ম্যানুয়েল মার্কেজের ছেলেরা ভাল ছন্দেই এই ম্যাচে খেলতে নামবে। তারা তাদের শেষ পাঁচটি খেলার মধ্যে চারটিতে জিতেছে।

হায়দরাবাদ এফসি কোভিড প্রাদুর্ভাবের কারণে শেষ কয়েকটি ম্যাচে তাদের পূর্ণ স্কোয়াড খেলাতে পারেনি। এই ম্যাচের জন্য হায়দ্রাবাদ এফসি বার্থলোমিউ ওগবেচে, আশিস রাইয়ের মতো খেলোয়াড়দের বাছাই করতে সক্ষম হবে কিনা তা দেখার বাকি রয়েছে। আজকের ম্যাচে এটিকে মোহনবাগান হুগো বউমাসকে পাবে না। কারণ তিনি এখনও কুঁচকির চোটে কাবু। তিনি ছাড়াও মাইকেল সুসাইরাজ ও অভিলাশ পালও চোট নিয়ে মাঠের বাইরে।
দুই দলের সম্ভাব্য একাদশ:
হায়দরাবাদ এফসি: লক্ষ্মীকান্ত কাট্টিমনি (জিকে), নিম দর্জি, চিংলেনসানা সিং, জুয়ানান, আকাশ মিশ্র, জোয়াও ভিক্টর, সৌভিক চক্রবর্তী, রোহিত দানু, নিখিল পূজারি, জোয়েল চিয়ানিজ, জাভিয়ের সিভেরিও।
এটিকে মোহনবাগান: অমরিন্দর সিং (জিকে); প্রীতম কোটাল, তিরি, সন্দেশ ঝিংগান, শুভাশিস বসু, কার্ল ম্যাকহুগ, দীপক ট্যাংরি, মনভীর সিং, জনি কাউকো, লিস্টন কোলাকো, ডেভিড উইলিয়ামস।
পরিসংখ্যান: দুই দল এর আগে চারবার একে অপরের মুখোমুখি হয়েছে। একটি ম্যাচ জিতেছে এটিকে, বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে।