FIDE World Chess Championship: চ্যাম্পিয়ন হতে বাকি আরও দুধাপ, আজ ১৩ নং গেমে মুখোমুখি গুকেশ- ডিং লিরেন

আর মাত্র দুটি খেলা বাকি আছে, এখনও অবধি ১২টি ম্যাচের পর দুজনেই সমানভাবে ৬-৬ পয়েন্টে আছে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা দাবি করতে বিজয়ীর প্রয়োজন ৭.৫ পয়েন্ট।

13th Game FIDE World Chess Championship (Photo Credit: X@ChessbaseIndia)

বিশ্ব দাবা সংস্থা (FIDE) আয়োজিত বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে এক দিনের বিশ্রামের পরে আজ সিঙ্গাপুরে তেরোতম খেলায় চীনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডিং লিরেনের সঙ্গে  মুখোমুখি হবেন গ্র্যান্ড মাস্টার ডি গুকেশ । দুই দাবা তারকার ম্যাচটি শুরু হওয়ার কথা ভারতীয় সময় দুপুর আড়াইটায়। গুকেশ আজ সাদা ঘুঁটি নিয়ে খেলবে। আর মাত্র দুটি খেলা বাকি আছে, এখনও অবধি ১২টি ম্যাচের পর দুজনেই সমানভাবে ৬-৬ পয়েন্টে আছে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা দাবি করতে বিজয়ীর প্রয়োজন ৭.৫ পয়েন্ট। যদি খেলোয়াড়দের ১৪টি খেলার পরেও পয়েন্ট সমান সমান থাকে তাহলে প্রতিযোগিতাটি ১৩ ডিসেম্বর দ্রুত সময়ের বিন্যাসে টাই-ব্রেকারে যাবে।

উল্লেখযোগ্যভাবে,চিনের ডিং লিরেন গত বছর টাইব্রেকারের মাধ্যমে চ্যাম্পিয়নশিপ জিতেছিল। গত রবিবার একাদশ গেমে গুকেশ জয় পেলেও দ্বাদশ গেমে ডিং গুকেশ কে হারিয়ে আবার সমান জায়গায় চলে আসে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement