FA Final: সেমিফাইনালের নির্দিষ্ট সময়ে ৩-৩ ড্র, পেনাল্টি শুটআউটে কভেন্ট্রি সিটিকে হারিয়ে ফাইনালে উঠল ম্যানচেস্টার ইউনাইটেড
গতকাল(২১ এপ্রিল,২০২৪) ওয়েম্বলি স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের পর ম্যানচেস্টার ইউনাইটেড ও কভেন্ট্রি সিটির খেলা রোমাঞ্চকর ভাবে ৩-৩ গোলে শেষ হওয়ার পর পেনাল্টিতে হেলায় হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে সবচেয়ে বিস্ময়কর প্রত্যাবর্তন বজায় রেখেছে ম্যান ইউনাইটেড।
রবিবার এফএ কাপ ক্লাসিকে পেনাল্টি শ্যুট আউটে কভেন্ট্রিকে হারিয়ে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে দ্বিতীয় টানা এফএ কাপ ফাইনালে উঠল ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল(২১ এপ্রিল,২০২৪) ওয়েম্বলি স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের পর ম্যানচেস্টার ইউনাইটেড ও কভেন্ট্রি সিটির খেলা রোমাঞ্চকর ভাবে ৩-৩ গোলে শেষ হওয়ার পর পেনাল্টিতে হেলায় হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে সবচেয়ে বিস্ময়কর প্রত্যাবর্তন বজায় রেখেছে ম্যান ইউ। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এর ২২ তম এফ এ কাপ ফাইনালে নিয়ে যাওয়ার অন্যতম দাবিদার স্কট ম্যাকটোমিনে, হ্যারি ম্যাগুইরে এবং ব্রুনো ফার্নান্দেস।
তবে হেরে গেলেও কভেন্ট্রি ১৯৮৭ সালের পর তাদের প্রথম এফএ কাপের সেমিফাইনালে খেলতে নেমেছিল। এলিস সিমস এবং ক্যালুম ও'হারের গোলে ম্যান ইউকে পাল্টা আঘাত দিয়েছিল কভেন্ট্রি। এরপর হাডজি রাইট স্টপেজ-টাইমে গোল দিয়ে ম্যাচকে পেনাল্টি শ্যুট আউটের দিকে নিয়ে যায়। তবে পেনাল্টি শুটআউটে শেষ হাসি হাসে ম্যানচেস্টার ইউনাইটেড। তারা ৪-২ গোলে ম্যাচটি জেতে।