2024 ICC Women's World Cup: জিতলেই সেমিফাইনালে, সরাসরি কখন, কোথায়, কীভাবে বিনামূল্যে দেখবেন ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ

মহিলাদের টি-২০ বিশ্বকাপে গ্রুপ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ, সোমবার মুখোমুখি ইংল্যান্ড ও গতবারের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা।

ICC Womens T20 World Cup 2024 (Photo Credit: T20 World Cup/ X)

মহিলাদের টি-২০ বিশ্বকাপে (2024  ) গ্রুপ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ, সোমবার মুখোমুখি ইংল্যান্ড ও গতবারের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা। শারজায় হতে চলা এই ম্যাচে যারাই জিতবে তাদের সেমিফাইনালে ওঠা কার্যত নিশ্চিত হয়ে যাবে। চলতি টি-২০ বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে ইংল্যান্ড, আর ওয়েস্ট ইন্ডিজকে পরাস্ত করেছে দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপের বাকি দুটি দল হল বাংলাদেশ ও স্কটল্যান্ড। এই গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার মূল লড়াই মূলত ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। তাই আজ শারজায় যারাই জিতবে তাদেরই শেষ চারের টিকিট নিশ্চিত হয়ে যাবে।

খাতায় কমলে ইংল্যান্ড বেশ শক্তিশালী দল। কিন্তু সাম্প্রতিক ফর্মের ভিত্তিতে প্রোটিয়া দলকে কিছুটা হলেও এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। গত বছর হওয়া মহিলাদের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তাই ইংল্যান্ডের কাছে এই ম্যাচ প্রতিশোধের।

কবে, কোথায় মহিলাদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ আয়োজিত হবে?

সংযুক্ত আরবআমিরশাহির শারজা স্টেডিয়ামে আজ, সোমবার আয়োজিত হবে গ্রুপ লিগে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ।

কখন থেকে শুরু হবে এই খেলা?

ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে খেলা।

কোন চ্যানেলে সরাসরি দেখা যাবে এই ম্যাচ

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল সরাসরি দেখা যাবে এই ম্যাচ।

অনলাইনে কোথায় দেখা যাবে খেলা?

ডিজনি+হটস্টারের মাধ্যমে সরাসরি বিনামূল্যে দেখা যাবে খেলাটি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement