England Test Squad: টেস্ট দল ঘোষণা স্টোকসদের, চমক যেখানে

দেশের মাটিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে এক টেস্টের সিরিজে খেলতে নামছে ইংল্যান্ড। ট্রেন্টব্রিজে হতে চলা চারদিনের এই টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন বেন স্টোকস।

Photo Credits: Facebook

দেশের মাটিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে এক টেস্টের সিরিজে খেলতে নামছে ইংল্যান্ড।  দীর্ঘ ২২ বছর পর টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও জিম্বাবোয়ে। ট্রেন্টব্রিজে হতে চলা চারদিনের এই টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন বেন স্টোকস। পূর্ণশক্তির দল নিয়েই জিম্বাবোয়ের বিরুদ্ধে ঝাঁপাচ্ছে ইংল্যান্ড। স্টোকসের দলে আছেন চার স্পেশালিস্ট প্রতিশ্রুতিমান পেসার। স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলবেন শোয়েব বাশির। আইপিএলে খেলতে ব্যস্ত থাকায় স্কোয়াডে রাখা হয়নি স্পিনার-অলরাউন্ডার জ্যাকব বেথেল-কে। আইপিএলে আরসিবি-র হয়ে খেলছেন বেথেল।

প্রথম সুযোগ

এই প্রথমবার ইংল্যান্ডের টেস্ট দলে সুযোগ পেলেন পেসার স্যাম কুক ও উইকেটকিপার-ব্যাটার জর্ডন কক্স।

দেখুন ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড

ইংল্যান্ডের সূচি

জিম্বাবোয়ের বিরুদ্ধে চার দিনের একটি টেস্ট খেলার পরেই, দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে ইংল্যান্ড। এরপরই ২০ জুন থেকে দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্চের সিরিজ খেলতে নামবেন বেন স্টোকস-রা।

জিম্বাবোয়ের বিরুদ্ধে চারদিনের টেস্টে ইংল্যান্ডের ১৩ জনের স্কোয়াড-

জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ওলি পোপ (উইকেটকিপার), জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জেমি স্মিথ (উইকেটকিপার), জর্ডন কক্স, গাস অ্যাটকিনসন, শোয়েব বাশির, স্যাম কুক, ম্যাথু পটস, জোশ টাং।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement