Virat Kohli Anushka Sharma: নিউজিল্যান্ডের ক্যাফে থেকে বের করে দেওয়া হয় বিরাট-অনুষ্কাকে, জানালেন জেমিমা রড্রিগেজ

রড্রিগেজ বলেন, যে বিরাট তাঁকে বলেন, স্মৃতি মান্ধানা এবং তিনি মহিলা ক্রিকেটকে পরিবর্তন করার ক্ষমতা রাখেন। তিনি বিশ্বাস দেখিয়ে বলেন যে তিনি এটা হতে দেখেছেন। তিনি বলেন কথা ক্রিকেট নিয়ে শুরু হয় কিন্তু তারপর আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা শুরু হয়। এরপর চার ঘণ্টা পার হয়ে গেলে তাদের বের করে দেওয়া হয়।

Virat Kohli and Anushka Sharma (Photo Credit: Virat Kohli/ Instagram)

Virat Kohli Anushka Sharma: সম্প্রতি Mashable India-র সাথে একটি সাক্ষাৎকারে ক্রিকেটার জেমিমা রড্রিগেজ (Jemimah Rodrigues) ভারতীয় সেলিব্রিটি দম্পতি বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মার (Anushka Sharma) সাথে তাঁর ক্ষাতের গল্প করেন। তিনি সেখানে নিউজিল্যান্ডের একটি ক্যাফেতে তাঁদের সঙ্গে যে নানা কথা হয় সেই নিয়ে কথা বলেন। রড্রিগেজ বলেন, যে বিরাট তাঁকে বলেন, স্মৃতি মান্ধানা এবং তিনি মহিলা ক্রিকেটকে পরিবর্তন করার ক্ষমতা রাখেন। তিনি বিশ্বাস দেখিয়ে বলেন যে তিনি এটা হতে দেখেছেন। এই নিয়ে কথা বলতে গিয়ে রড্রিগেজ বলেন, তার তখন এমন মনে হয়েছিল যেন কিছু পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে এবং তাদের সঙ্গে কথা বলছে। সেখানেই তিনি যোগ করে বলেন, যে তাদের কথা তখনই থামে যখন ক্যাফের কর্মচারীরা তাদের বের করে দেয়। Who is Amay Khurasiya: সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকরের সঙ্গে খেলা ক্রিকেটার এখন IAS অফিসার, কে এই অমায় খুরাসিয়া?

ক্যাফে থেকে বের করে দেওয়া হয় বিরাট-অনুষ্কাকে

তিনি বলেন কথা ক্রিকেট নিয়ে শুরু হয় কিন্তু তারপর আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা শুরু হয়। এরপর চার ঘণ্টা পার হয়ে গেলে তাদের বের করে দেওয়া হয়। বিরাট কোহলি বর্তমানে ভারতের টি২০ এবং টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। বিরাট কোহলি এবং অভিনেত্রী অনুষ্কা শর্মার বিয়ে হয় ২০১৭ সালের ইটালির লেক কোমোতে। ২০২১ সালে তারা কন্যা ভামিকার পিতা-মাতা হন। ২০২৪ সালে তারা পুত্র আকায় স্বাগত জানান। এখন তিনি সপরিবারে লন্ডনে পাকাপাকিভাবে বসবাস করেন। তাদের লন্ডনের রাস্তার নানা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রায় ভাইরাল হয়। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজে ফিরতে চলেছেন। সেই অপেক্ষায় রয়েছে ভক্তরা। অন্যদিক, জেমিমার কথা বলতে গেলে তিনি এখন অস্ট্রেলিয়া মহিলা দলের বিপক্ষে সাদা বলের সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement